Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃষ্টির জল থেকে চুল সাবধান, কী ভাবে চুলের যত্ন নেবেন বর্ষাকালে, জেনে নিন!

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষাকাল শুরু আর কয়েকদিন পর থেকেই, যদিও ইতিমধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। ঘূর্ণিঝড় ‘অশনি’-র প্রভাবে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। কিন্তু প্রবল বৃষ্টি হলেও রেহাই নেই, অফিসে যেতে হচ্ছেই। তাই অফিসে যেতে আসতেই কাক ভেজা ভিজতে হচ্ছে। তবে বৃষ্টিতে ভেজা আপনার চুলের পক্ষে মোটেই সুখকরজনক নয়। তাই এই বৃষ্টির দিনগুলোয় সঠিক যত্ন নিন চুলের।

রইল টিপস্

বৃষ্টির জল থেকে ​চুল বাঁচিয়ে রাখুন। কারণ বৃষ্টির জলে প্রচুর অ্যাসিড উপাদান, প্রচুর ধুলো-বালি ও পলিউশনও থাকে। তাই একান্ত ঝামেলায় না পড়লে বৃষ্টিতে চুল ভেজাবেন না। পারলে বড়ো ছাতা বা রেনকোট ব্যবহার করুন। যদি কোনওভাবেই বৃষ্টির জল এড়ানো না যায় তাহলে বাড়ি ফিরেই ভালো করে শ্যাম্পু করে কন্ডিশনার লাগিয়ে নেবেন। আর ​এই বৃষ্টির সময় সপ্তাহে ২বার শ্যাম্পু করুন। সঙ্গে ডিপ ক্লেনজিং শ্যাম্পু দিয়ে মাসাজ করুন চুলে। দেখবেন যেন, বৃষ্টির জলের কোনও নোংরা না থেকে যায় চুলে।

এছাড়া ​নিয়মিত তেল দিয়ে মাসাজ করুন। কারণ চুলে তেল লাগালে শুষ্কতা দূর হয়। তাই পরিমাণমতো তেল চুলে লাগিয়ে সারা রাত রেখে দিয়ে পরের দিন শ্যাম্পু করে নিন। মরশুমের এই সময়টায় চুলে একটা টপ নট বা একটা আলগা বিনুনি বেঁধে রাখুন।তবে একটানা অনেকক্ষণ চুল বেঁধে রাখবেন না।মোটা দাঁড়ার চিরুনি দিয়ে ভালো করে চুল আঁচড়ান। শ্যাম্পুর পর চুলের দৈর্ঘের মাঝামাঝি থেকে শেষভাগ পর্যন্ত কন্ডিশনার লাগিয়ে নিন। তবে অতিরিক্ত কন্ডিশনার লাগানোর লাগাবেন না। ঠান্ডা জল দিয়েই চুল ধোবেন।

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অকালেই চলে গেলেন জনপ্রিয় টেলি অভিনেতা

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

0:00