Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝুলিতে আসবে কাঁড়ি কাঁড়ি টাকা,জেনে নিন কারা এই সৌভাগ্যবান

Share:

নিজস্ব প্রতিনিধি : বৈদিক শাস্ত্রে চাঁদ হল একটি গুরুত্বপূর্ণ গ্রহ (পৃথিবীর উপগ্রহ)।চাঁদ খুব দ্রুত গতিতে চলে। প্রায় আড়াই দিনের মধ্যে নিজের অবস্থান পরিবর্তন করে। এত কম সময়ে অবস্থান বদলানোর কারণে, চাঁদকে ঘন ঘন অন্যান্য গ্রহের সঙ্গে মিলিত হয়। এই সংমিশ্রণের কারণে কখনও শুভ আবার কখনও অশুভ যোগ তৈরি হয়। আজ বুধবার (২০ নভেম্বর) চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। মঙ্গল ইতিমধ্যেই কর্কট রাশিতে অবস্থান করছে। উভয়ের সংমিশ্রণের ফলে, মহালক্ষ্মী নামে রাজযোগ তৈরি হচ্ছে। এতে উপকৃত হবেন কারা জেনে নিন।

বৃষ : আয়ের নানান উৎস খুলবে। সম্পত্তির পরিমাণ বাড়বে। কাজের জন্য সফর সফল হবে। বাড়িতে নতুন কোন শখের জিনিস আসতে পারে। প্রেম জীবন ভাল যাবে।

কোন রংয়ের পোশাক পরবেন : বৃষ রাশির শুভ রং হল সাদা ও গোলাপি। আজকের দিনে এই দুই রঙের মধ্যে যেকোন একটিকে বেছে নিতে পারেন।

কন্যা : এই রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি খুব ভাল কাটতে চলেছে। স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ বাড়বে। ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে।

কোন রংয়ের পোশাক পরবেন : আজকের দিনে হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক আপনার জন্য শুভ হবে।

কর্কট : এই রাশির জাতক জাতিকাদের কাছে নতুন চাকরির খবর আসতে পারে। কর্মক্ষেত্রে বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। পরিবার থেকে সমর্থন পাবেন।

কোন রংয়ের পোশাক পরবেন : হালকা হলুদ, আকাশি রঙের পোশাক পরতে পারেন।

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

0:00