Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বুধাদিত্য রাজযোগে বদলাবে ভাগ্য! স্বপ্ন পূরণের সময় কার ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টা ৫২ মিনিটে বুধ কন্যা রাশিতে প্রবেশ করবে। বর্তমানে সেখানে আগে থেকেই উপস্থিত রয়েছ সূর্য । এই দুই গ্রহ মিলিত হয়ে তৈরি হবে ‘বুধাদিত্য রাজযোগ’। জ্যোতিষ মতে সূর্য হল গ্রহের রাজা। অন্যদিকে বুধ হল গ্রহের রাজকুমার। এই দুই গ্রহকে শুভ গ্রহ হিসেবে দেখা হয় । তাই দুই গ্রহের মিলনে গঠিত হবে বুধাদিত্য রাজযোগ। ফলে এর শুভ প্রভাব পড়বে কয়েক রাশির উপর। অন্যদিকে হিন্দুধর্মে সোমবার হল মহাদেবের প্রিয় দিন। জেনে নিন দেবাদিদেবের কৃপায় ভাগ্য খুলবে কার ?

মিথুন : বুধাদিত্য রাজযোগে লাভবান হবেন এই রাশির জাতক জাতিকারা। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।কোন ভাল খবর পেতে পারেন। কর্মক্ষেত্রে সফল হবেন। কাজের কারণে যাত্রা সফল হবে। চাকরিতে সাফল্য অর্জন করবেন। ব্যবসায় উন্নতি হবে। দাম্পত্য জীবন ভাল যাবে। প্রেম জীবন ভাল কাটবে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে।

কর্কট : চাকরিজীবীদের পরিস্থিতি উন্নত হবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। হাতে টাকা আসবে। কেরিয়ারে উন্নতি হবে। পরিশ্রম করে সাফল্যের শীর্ষে পৌঁছোবেন। ব্যবসা ভালো চলবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। প্রচুর পরিমাণে ব্যয় বাড়বে। কিন্তু ব্যয় নিয়ন্ত্রণের চেষ্টা করতে হবে। তা না-হলে অর্থাভাব দেখা দিতে পারে।

কন্যা : কাজে আত্মবিশ্বাস বাড়বে। হাতের কাছে যা চাইবেন তাই পাবেন। শখের জিনিস কেনার ইচ্ছেও পূরণ হতে পারে। পরিবার থেকে তেমন চাপ থাকবে না। কর্মক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারেন। এর জন্য পরিশ্রম করতে হবে। তবে পরিশ্রমের ফল পাবেন। স্বাস্থ্য ভাল থাকবে। নব বিবাহিতদের সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের জন্য ভাল সময়।

মকর : চাকরির ক্ষেত্রে অনেক এগিয়ে যাবেন। কর্মক্ষেত্রে ও পেশাগত ক্ষেত্রে সকলের থেকে প্রশংসা পাবেন। অর্থভাগ্য ভাল থাকবে। তবে ব্যয় নিয়ন্ত্রনে আনুন।বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসবে আপনার জীবনে। নতুন নতুন জিনিস শিখতে পারবেন, যা আপনার কেরিয়ারের উন্নতিতে সাহায্য করবে। ব্যবসার জন্য ভাল সময়।

উল্লেখ্য, এই তথ্যগুলি বিশ্বাস অথবা মান্যতা নির্ভর। এটির সত্যতা যাচাই করে নি ‘এই মুহূর্তে’

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

0:00