Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যবসা থেকে চাকরি ! লক্ষ্মীর কৃপায় ভাগ্য খুলবে কার ?

Share:

নিজস্ব প্রতিনিধি : শুক্রবার (২০ সেপ্টেম্বর) ২০২৪ চন্দ্র মেষ রাশিতে গোচর করবে সারা দিন রাত ধরে। বৈদিক পঞ্জিকা মতে আজ হল আশ্বিন কৃষ্ণা তৃতীয়া। সঙ্গে রয়েছে একাধিক শুভ যোগ। আজ পিতৃপক্ষের তৃতীয় দিন। পিতৃপক্ষের আশির্বাদ থাকবে আপনার উপর। আবার এই সময় সূর্য কন্যা রাশিতে রয়েছে। গণনা অনুসারে আজ থাকবে, সুনফা যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ ও ধ্রুব যোগের প্রভাব। পাশাপাশি থাকবে অশ্বিনী নক্ষত্রের শুভ প্রভাব। অন্যদিকে শুক্রবার হল মা লক্ষ্মীর প্রিয় দিন। জেনে নিন মা লক্ষ্মীর আশির্বাদে কোটিপতি হবেন কারা।

বৃষ : দীর্ঘদিন ধরে চলা সব সমস্যার সমাধান হবে। মা লক্ষ্মীর কৃপায় জীবনে সুখ শান্তি বজায় থাকবে। প্রেম জীবনে কোনও অভিমান থাকলে তা কেটে যাবে। সঙ্গীর প্রতি ভালবাসা আরও বাড়বে। দাম্পত্য জীবন ভাল যাবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে। হাতে অতিরিক্ত টাকা আসতে পারে।

কন্যা : ব্যবসার জন্য ভাল সময়। ব্যবসা থেকে অতিরিক্ত লাভ হতে পারে। যাঁদের নিজস্ব ব্যবসা আছে, তাঁদের কাল কোনও বিশেষ ব্যবসায়িক পরিকল্পনা সফল হবে। সঙ্গীর সঙ্গে রোম্যান্টিক ডিনারে যেতে পারেন। দাম্পত্য জীবন ভাল কাটবে। চাকরিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তুলা : আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে।ব্যবসার জন্য ভাল সময়। সন্তানের থেকে কোন সুখবর পেতে পারেন। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে। পরিবারের সকলের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। বিকেলে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা হতে পারে।

মকর : বিলাসিতায় কাটাতে পারবেন আজকের দিনটি। হাতে অর্থ থাকবে। নিজের শখের জিনিস কিনতে পারবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কোন সামাজিক কাজে অংশ নিতে হতে পারে। সামাজিক সুনাম বাড়বে।

কুম্ভ : পরিশ্রমের সুফল পাবেন। কাজে দক্ষতা ও গতি বাড়বে। বসের থেকেও প্রংশসা পেতে পারেন। অর্থভাগ্য ভাল থাকবে। উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে হতে পারে। বাবা মায়ের আশির্বাদে সব সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য আগের তুলনায় ভাল থাকবে।

ক্যানসার প্রতিরোধের চিকিৎসার পথে নতুন দিগন্ত খুলে দিতে পারে  কৃত্রিম বুদ্ধিমত্তা

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

পিএসএল ম্যাচের মাঝেই ডাগআউটে নামাজ পড়ছেন মহম্মদ হারিস, ভাইরাল ভিডিও

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নিজের পায়ের ছবি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা আয়! আপনিও করতে পারেন এই কাজ

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

0:00