Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাত্র ৪ দিনেই ভারতে প্রায় ১৫০ কোটি আয় ‘অবতার 2’-এর

প্রথম সোমবার মাত্র ২০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ভারতে এই চারদিনে অবতার 2-এর মোট আয় হয়েছে ১৪৮ কোটি টাকা। ১৫০ কোটির একটু কম।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘অবতার 1’-মুক্তির প্রায় ১৩ বছর পর মুক্তি পেল বহু প্রতীক্ষিত জেমস কেমরনের ‘অবতার 2’। গত ১৬ ডিসেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ‘Avatar 2:The Way of Water’। অবতার 2 মুক্তির আগেই প্রায় কয়েক বিলিয়ন টিকিট বিক্রি হয়ে গিয়েছিল এই ছবির। হবে নাই বা কেন, প্রায় ১৩ বছরের অপেক্ষা। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অবতার ১’ প্রায় কয়েক হাজার বিলিয়ন ডলার উপার্জন করেছিল। সুতরাং ভক্তদের ‘অবতার 2’-এর উপর প্রত্যাশা কয়েক গুণ বেশি। ইতিমধ্যেই ভারতে এই ছবি কয়েক কোটি টাকা ব্যবসা করে ফেলেছে।

বছরের শেষে ‘অবতার 2’-এর দৌলতে ভারতীয় প্রেক্ষাগৃহগুলির যে ভালই ব্যবসা হবে তা বেশ বোঝা যাচ্ছে। গত সপ্তাহন্ত ভারতীয় বক্সঅফিস একেবারে কাঁপিয়েছে এই ছবি। তবে বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ ভারতে বেশি চাহিদা রয়েছে এই ছবি দেখার। বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে অবতারের দ্বিতীয় সংস্করণ মুক্তি পেয়েছে। এছাড়াও ছবিতে রয়েছে, দুর্দান্ত ভিএফএক্স। উদ্বোধনী সপ্তাহান্তে এই ছবি ১৩৬ কোটি টাকা আয় করেছে। তবে প্রথম সোমবার তেমন উত্তেজনা পারফরম্যান্স করতে দেখা যায়নি।

প্রথম সোমবার মাত্র ২০ কোটি টাকা আয় করেছে এই ছবি। ভারতে এই চারদিনে অবতার 2-এর মোট আয় হয়েছে ১৪৮ কোটি টাকা। ১৫০ কোটির একটু কম। তবে ছবিটি প্রথম সপ্তাহান্তে ২০০ কোটি উপার্জনের লক্ষ্যে রয়েছে। Avatar 2-এর নির্মাতারা চীনে বিশাল উদ্বোধনী সপ্তাহান্তের প্রত্যাশা করেছিল। তবে সফল হয়নি তাঁরা। মার্কিন যুক্তরাষ্ট্রে, এটি উদ্বোধনী সপ্তাহান্তে USD 135 মিলিয়ন আয় করেছে। জেমস ক্যামেরন ইতিমধ্যেই অবতার 3 এবং 4 এর স্ক্রিপ্ট প্রস্তুত করেছে। তবে এই সিনেমার সাফল্যের উপর নির্ভর করছে, আদৌ অবতারের পরবর্তী সংস্করণ মুক্তি পাবে কিনা!

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00