Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মক্কা থেকে ছেলেকে প্রথম বিশ্বের সামনে আনলেন অভিনেত্রী গওহর খান

গতবছর ১১ মে, পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন গওহর খান৷ ছেলে জন্মের ১ বছরের মাথায় দম্পতি তাদের ছেলে জেহানের মুখ বিশ্বের সামনে আনলেন৷ যাইহোক, গওহর এবং জায়েদ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছেলের মুখ প্রকাশ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্তান জন্মের পর তাঁদের মুখ না দেখানো এটাই বর্তমানে ট্রেন্ডিং। তারকাদের পাশাপাশি সাধারণ মানুষও এখন এই ট্রেন্ডে পা রেখেছে। বলিউডে সদ্য মা হয়েছেন অনেক অভিনেত্রী। যেমন, আলিয়া ভাট, সোনম কাপুর, অনুষ্কা শর্মা, দীপিকা কক্কর, কাজল আগরওয়াল, উপাসনা কোনিদেলা-সহ একাধিক অভিনেত্রী। কিন্তু তাঁদের মধ্যে শুধু আলিয়া ভাট, দীপিকা কক্কর, কাজল আগরওয়াল সন্তানের মুখ দেখিয়েছেন। সে তালিকায় এখনও নাম আসেনি সোনম, অনুষ্কাদের।

দুই সন্তানের মা হয়ে গেলেন অভিনেত্রী অনুষ্কা শর্মা, কিন্তু এখনও কোনও সন্তানের মুখ প্রকাশ্যে আনেন নি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। যাই হোক, এবার সন্তান হওয়ার এক বছর পর সন্তানের মুখ প্রকাশ্যে আনলেন বিগ বস ৭-বিজয়ী গওহর খান এবং তাঁর স্বামী জায়েদ দরবার। গতবছর ১১ মে, পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন গওহর খান৷ ছেলে জন্মের ১ বছরের মাথায় দম্পতি তাদের ছেলে জেহানের মুখ বিশ্বের সামনে আনলেন৷ যাইহোক, গওহর এবং জায়েদ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছেলের মুখ প্রকাশ করেছেন। সম্প্রতি এই দম্পতি, রমজান মাস উপলক্ষে ছেলে জেহানকে নিয়ে মক্কা সফরে গিয়েছেন। জায়েদ এবং গওহর তাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিও এবং ছবি পোস্ট করেছেন. যেখানে তাদের ছেলেকে বিশ্বের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অভিনেত্রী।

 

 

View this post on Instagram

 

A post shared by Gauahar Khan (@gauaharkhan)

ছবিতে গওহর এবং জায়েদকে তাঁদের ছেলের সঙ্গে মক্কা করিডোরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ভিডিওতে জায়েদকে জেহানের সঙ্গে কথা বলতেও দেখা যায়। তাঁরা ক্যাপশনে লেখেন, “আমাদের ছোট রাজপুত্রকে সর্বশক্তিমানের ঘর থেকে বিশ্বের দরবারে আনতে চেয়েছিলাম! তিনি আমাদের পুত্র শাইনকে খুশি করুন! আমীন। আমাদের জেহান। তার জন্য অব্যাহত ইতিবাচকতা, ভালবাসা এবং আশীর্বাদের জন্য অনুরোধ। অনেক ভালবাসা।” গওহরকে সর্বশেষ ঋত্বিক ধনজানির সঙ্গে ঝলক দিখলা জা ১১ হোস্ট করতে দেখা গিয়েছিল।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00