Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পোস্টার রিলিজের আগে অপরাজিত নিয়ে বিশেষ ভিডিও পরিচালকের

আর মাত্র এক মাস দু'দিন পরেই মুক্তি পাচ্ছে অনীক দত্তর পরিচালনায় 'অপরাজিত'। ছবিতে মানিক বাবুর চরিত্রে বিশেষ নজর কেড়েছেন অভিনেতা জিতু কামাল।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরিচালক অনীক দত্তর হাত ধরে পর্দায় ফিরছেন ‘সত্যজিৎ রায়’। বলে রাখা ভালো আর মাত্র এক মাস দু’দিন পরেই মুক্তি পাচ্ছে অনীক দত্তর পরিচালনায় ‘অপরাজিত’। ছবিতে মানিক বাবুর চরিত্রে বিশেষ নজর কেড়েছেন অভিনেতা জিতু কামাল। বলা বাহুল্য এর আগে সংবাদমাধ্যমকে পরিচালক অনীক দত্ত নিজেই জানিয়েছিলেন যে জিতুর এই লুক দেখে তিনি প্রথমে ঠাহর করতেই পারছিলেন না। নিজেকে দেখে অবাক হয়েছিলেন জিতুও।

মঙ্গলবার এই ছবির পোস্টার রিলিজ আগামী ১৩ মে ছবি মুক্তি তার আগে একটি শর্ট ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্দেলে আপলোড করে আরও একবার সবাইকে এই ছবির কথা মনে করিয়ে দিলেন সকলকে। অনীক দত্তের এই ছবিতে কাজ করতে পেরে আপ্লুত জিতু। বিশেষত নিজের অভিনয় জীবনে এমন এক চরিত্রে অভিনয় করতে পেরে। ভোর পাঁচটা থেকে উঠে শুরু হত সেই জার্নি। সত্যজিৎ রায়কে নিজের মধ্যে ধারণ করেছিলেন জিতু। প্রথম পোস্টার আসার পর তা নিজেও জানিয়েছিলেন।

 

এই ছবিতে সত্যজিৎ রায়ের জীবনের প্রতিটি অধ্যায় ফুটিয়ে তোলা হবে বলেই জানা গিয়েছে সঙ্গে সত্য্যজিৎ জায়া বিজয়া রায়ের দিয়ে যাওয় নীরব সমর্থন স্বামীকে তাও দেখতে পাবেন দর্শক। আর জিতুর রিয়েল লাইফ বিজয়া রায় যিনি, অর্থাৎ নবনীতা, তাঁকে এই সময় বিশেষ ভাবে সাহস জুগিয়ে গিয়েছে তাও জানা গিয়েছিল সোশ্যাল মিডিয়া মারফত। অবশেষে মুক্তি পাবে ছবিটি। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষে এ এক বিশেষ শ্রদ্ধার্ঘ বলা যেতে পারে।  

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00