Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তাজমহলের সম্পত্তি ও জলকর চেয়ে নোটিশ আগ্রা পুরসভার

বিস্মিত ভারতের পুরাতাত্ত্বিক সংস্থা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী রইল শাহজাহানের তাজমহল। এই প্রথমবার ঐতিহাসিক এই সৌধের সম্পত্তি ও জলকর চেয়ে নোটিশ পাঠাল আগ্রা পুরসভা। নোটিশ পাঠানো হয়েছে ভারতের পুরাতাত্ত্বিক সংস্থাকে। পাঠানো নোটিশে বলা হয়েছে, জলকর হিসেবে দিতে হবে ১.৯ কোটি টাকা এবং সমপত্তি কর হিসেবে দিতে হবে ১.৫ লক্ষ টাকা। বলা হয়েছে আগামী ১৫ দিনের মধ্যে টাকা মিটিয়ে দিতে হবে। কর মেটাতে ব্যর্থ হলে আগ্রা পুরসভা তাজমহল দখল করবে।

অন্যদিকে, ভারতীয় পুরাতাত্ত্বিক সংস্থার অ্যাসিস্ট্যান্ট সুপার রাজ কুমার প্যাটেল জানিয়েছেন, ঐতিহাসিক স্থানের জলকর বা সম্পত্তি কর দেওয়া হয় না। কারণ, এই সব ঐতিহাসিক স্থান বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় না। জল ব্যবহার করা হয় এই ঐতিহাসিক স্থানের সবুজায়ন ধরে রাখতে। তাই, আমরা এই কর দিতে বাধ্য নই।

এই ব্যাপারে পুরকমিশনার নিখিল টি ফুন্দে জানিয়েছেন, আগ্রা পুরসভা থেকে ভারতের পুরাতাত্ত্বিক সংস্থাকে নোটিশ পাঠানো হয়েছে, সেটা তিনি জানেন না। যদি কোনও কারণে নোটিশ পাঠানো হয়ে থাকে, তাহলে সেটা ভুলবশত পাঠানো হয়েছে। সরকারি বাসভবন এবং ধর্মীয় স্থানকে জলকর এবং সম্পত্তিকর দিতে হয়। সেটাই দস্তুর। নোটিশ যেমন পাঠানো হয়, নোটিশে ছাড়ের কথাও লেখা থাকে। সেই ছাড়ের সুযোগ নিয়ে থাকেন। সাধারণ আবাসিকদের ক্ষেত্রে এই ছাড়ের সুবিধা দেওয়া হয়ে থাকে। তাজ মহলের ক্ষেত্রে কী হয়েছে, সে ব্যাপারে সবিস্তার খোঁজ নিতে হবে।  

আগ্রা পুরসভার এই ভূমিকায় বিস্মিত ইতিহাসবিদেরা। 

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00