Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারামতী কেন্দ্র থেকে বৌদিকে হারিয়ে জিতল ননদ সুপ্রিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : ননদ-বৌদির মধ্যে ছিল লড়াই। সেই লড়াইতে বৌদিকে হারিয়ে জিতলেন ননদ। বারামতী কেন্দ্র থেকে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ারকে হারিয়ে জয়লাভ করলেন সুপ্রিয়া সুলে। উল্লেখ্য, সুপ্রিয়া সুলে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির প্রতিষ্ঠতা শরদ পাওয়ারের মেয়ে।

এদিন বারামতী কেন্দ্রে শরদ পাওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে পেয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৬২৫ ভোট। অন্যদিকে অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার ১ লক্ষ ৯৩ হাজার ৮২৩ ভোট পেয়েছেন। এবারে লোকসভা ভোটের আগে শরদ পাওয়ারের এনসিপি জোট ছেড়ে বিজেপির সঙ্গ ধরেছিলেন অজিত পাওয়ার। পাওয়ার পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। শেষ পর্যন্ত এবারের নির্বাচনে এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠীকে হারিয়ে দিলেন সুপ্রিয়া সুলে।

উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপি প্রার্থী কাঞ্চন রাহুল কুলকে হারিয়ে জিতেছিলেন সুপ্রিয়া সুলে। সুপ্রিয়া পেয়েছিলেন ৫২.৬৩ শতাংশ ভোট। অন্যদিকে কাঞ্চন রাহুল ভোট পেয়েছিলেন ৪০.৬৯ শতাংশ। এর আগে ২০০৬ সালে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন সুপ্রিয়া। এরপর ২০০৯, ২০১৪ ও ২০১৯ সালে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন শরদ পাওয়ারের মেয়ে। এর আগে ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ ও ২০০৪ সালে এই বারামতী কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন শরদ পাওয়ার।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00