Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশভাগের যন্ত্রণা আজও কষ্ট দেয়: মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশভাগের (partition) যন্ত্রণা কোনওদিন মানুষ ভুলতে পারবে না।

স্বাধীনতা আন্দোলনে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) এই অভিমত ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন – আজ সেই দিন যেদিন দেশ দু টুকরো হয়ে গিয়েছিল। আজ এই বিশেষ দিনে আমি বিনম্র চিত্তে তাদের স্মরণ করি যারা স্বাধীনতা আন্দোলনে (freedom movement) নিজেদের জীবর উৎসর্গ করেছেন। স্মরণ করি তাঁদের, যাদের দেশভাগের যন্ত্রণ সহ্য করতে হয়েছে। প্রধানমন্ত্রী গত বছর জানান, ১৪ অগাস্ট দেশভাগের যন্ত্রণা দিবস হিসেবে পালিত হবে।

রবিবার প্রধানমন্ত্রী বলেন – দেশভাগ ভোলার নয়। দেশভাগ ভারতবাসী ভুলতে পারবে না। কয়েক লক্ষ ভাই এবং বোনেরা তাদের ঘর-বাড়ি হারিয়েছেন। অনেকের মৃত্যু হয়েছে। আজ তাদের কথা স্মরণ করি। তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করি।

গত বছর এই দিনে প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন, দেশভাগের যন্ত্রণার দিনে আমরা প্রতিটি ভারতবাসী শপথগ্রহণ করি সমাজ থেকে দূর করতে হবে অসাম্য(poison of social divisions)। দূর করতে হবে হিংসা। আমাদের সকলকে এক হতে হবে। আমাদের মন্ত্র হোক এক ভারত, শ্রেষ্ঠ ভারত।

চলতি বছর স্বাধীনতার ৭৫ বছর (75 years of independence)। কেন্দ্রের তরফ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হর ঘর তিরঙ্গা। আগে বাড়ি-বাড়ি জাতীয় পতাকা উত্তোলন করা যেত না। ২০০৪  সালের ২৩ জানুয়ারি এক ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় পতাকা উত্তোলনের অধিকার সকলের রয়েছে। যথোচিত মর্যাদার সঙ্গে তা উত্তোলন করতে হবে।

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

0:00