Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অজিত পাওয়ারকে কার্যত ‘গলাধাক্কা’ দিল বিজেপি শীর্ষ নেতৃত্ব

Share:

নিজস্ব প্রতিনিধি : ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার গোষ্ঠীর সাংসদ প্রফুল্ল প্যাটেলকে কেন্দ্রীয় মন্ত্রী করার প্রস্তাব খারিজ করে দিল বিজেপি। বিজেপির তরফে এই কথা জানিয়েছেন মহারাষ্ট্রে সাংগঠনিক দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়ণবীশ। উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে চারটি আসন থেকে লড়েছিল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির অজিত পাওয়ার গোষ্ঠী। এরমধ্যে একটি আসনে জয়লাভ করেন তারা।

এবারে এনডিএ সরকারের অন্যতম শরিক এনসিপির অজিত পাওয়ার গোষ্ঠী। কেন্দ্রীয় মন্ত্রিসভায় কারা কারা জায়গা করে নিতে পারেন, সেই বিষয়ে আলোচনা শুরু হতেই অজিত পাওয়ার গোষ্ঠী থেকে নির্বাচিত এনসিপি সাংসদ প্রফুল্ল প্যাটেলের নাম উঠে আসে। তবে এদিন শপথ গ্রহণের কয়েক ঘণ্টা জানা যায়, প্রফুল্ল প্যাটেলকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে মন্ত্রী হওয়া নিয়ে প্রফুল্ল প্যাটেলের সঙ্গে সুনীল তটকরের ঝগড়া শুরু হয়ে যায়। তটকরের মতে, এবারের লোকসভা নির্বাচনে তিনিই একমাত্র সাংসদ যিনি নির্বাচিত হয়েছেন। অন্যদিকে রাজ্যসভার সাংসদ হিসাবে রয়েছেন প্রফুল্ল প্যাটেল। বিজেপি তরফে প্রথমে এনসিপিকে একটি আসনে মন্ত্রী করার প্রস্তাব দেওয়া হয়। এরপরই প্রফুল্ল প্যাটেলের সঙ্গে সুনীল তটকরের ঝগড়া বেঁধে যায়। শেষ পর্যন্ত প্রফুল্ল প্যাটেলের নাম পাঠানো হয়।

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সাংগঠনিক দায়িত্বে থাকা দেবেন্দ্র ফড়ণবীশ জানান, এনসিপিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর আসন দেওয়া হয়েছিল। তাদের থেকে প্রফুল্ল প্যাটেলের নাম পাঠানো হয়েছিল। কিন্তু তিনি পূর্ণমন্ত্রী ছিলেন। ফলে তাঁকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ হলে প্রফুল্ল প্যাটেলের নাম নিয়ে বিবেচনা করা হবে। ফড়ণবীশের এই যুক্তিতে অবশ্য চিঁড়ে ভেজেনি এনসিপির। এনসিপি নেতা অজিত পাওয়ার জানিয়েছেন, তাঁরা অপেক্ষা করতে রাজি আছেন। কিন্ত তাদের পূর্ণ মন্ত্রীর পদ চাই। 

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00