Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইঞ্জিন কভার ছাড়াই মুম্বই থেকে গুজরাটে এল যাত্রীবাহী বিমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিমানবন্দর থেকে থেকে বিমান ছাড়ার ঠিক আগেই রানওয়েতে খুলে পড়েছিল ইঞ্জিন কভার। কিন্তু সেদিকে নজরই গেল না বিমানবন্দর কর্তৃপক্ষের কারোর। ইঞ্জিন খোলা অবস্থাতেই অন্ততপক্ষে ৭০ জন যাত্রীকে নিয়ে মুম্বই থেকে গুজরাটে পৌঁছল ওই বিমান। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। তবে এই ঘটনায় কারোর কোনও ক্ষতি হয়নি। ইঞ্জিন কভার ছাড়াই ওই বিমানটি নির্ধারিত সময়ে গুজরাটের ভুজ বন্দরে গিয়ে ল্যান্ড করেছে বলে জানা গিয়েছে। 

বিমানবন্দর সূত্রে খবর, বুধবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে অন্তত ৭০ জন যাত্রী নিয়ে গুজরাটের ভুজের উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ATR ৭২-৬০০। কিন্তু বিমানটি আকাশে ওড়ার সাথেসাথেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের নজরে আসে যে বিমানের ইঞ্জিন গার্ডটি খুলে পরে গিয়েছে। কভারটি রানওয়েতেই পড়ে রয়েছে। কিন্তু বিষয়টি বিমানচালককে জানানোর আগেই বিমানটি আকাশে উড়ে যায়। এরপর সেটি ভুজ বিমানবন্দরে ল্যান্ড করার আগের মুহূর্তে বিমানচালক বুঝতে পারেন যে বিমানে কোনও গোলযোগ দেখা দিয়েছে। তবে এই ঘটনায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বিমানে থাকা ওই ৭০ জন যাত্রীই নিরাপদ রয়েছে বলে খবর।  

চার বছরের মেয়েকে গলা টিপে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

ক্রিকেট ম্যাচ চলাকালীন ট্রাক্টর চালিয়ে মাঠে ঢুকলেন এক ব্যক্তি, তারপর যা হল…

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

ফের নাকা তল্লাশিতে উদ্ধার ১ কোটি টাকা, চাঞ্চল্য তমলুকে

‘আমি রয়্যাল বেঙ্গল টাইগার, গোটা সাঁজোয়া গাড়ি খেয়ে নেব,’ বিতর্কিত মন্তব্য অনুব্রতের

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

0:00