Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১১ তারিখ পর্যন্ত চলবে দুর্যোগ, তামিলনাড়ুতে বন্যায় মৃত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্যোগ যেন পিছু ছাড়ছে না তামিলনাড়ুর। বিগত কয়েক দিন ধরে চলা এক টানা বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন চেন্নাইসহ তামিলনাড়ুর একাধিক শহর। তবে এখনই বৃষ্টির হাত থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণের এই রাজ্য। আইএমডির আশঙ্কা আগামী ১১ নভেম্বর পর্যন্ত চলবে এই দুর্যোগ। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের তরফ থেকে লাল সর্তকতা জারি করা হয়েছে তামিলনাড়ুর ৬টি জেলায়। পাশাপাশি উপকূলবর্তী অঞ্চলগুলিতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে। এই কয়েকদিন মাছ ধরতে যাতে কোনও জেলে সমুদ্রে না নামে সেদিকেও নজর রাখছেন কোস্টগার্ডরা।

আবহাওয়া দফতর সূত্রের খবর ইতিমধ্যেই তামিলনাড়ুর চেন্নাইসহ, তিরুভাল্লুর, চেংলপাট্টু, কচিপুরম, ভিল্লুপুরম, তিরুভান্নামালাই শহরে লাল সর্তকতা জারি করা হয়েছে। পাশাপাশি আইডিএমডির তরফ থেকে জানানো হয়েছে, আরব সাগরের মধ্যভাগে একটি গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে তা ধীরে ধীরে আগামী তিন দিনে দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। এই গভীর নিম্নচাপের জেরে ১৮ নভেম্বর অর্থাৎ বৃহস্পতিবার সকাল পর্যন্ত তামিলনাড়ুর একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার আইএমডির তরফ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, ‘দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও পার্শ্ববর্তী এলাকায় ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। সংযুক্ত ঘূর্ণিঝড় সঞ্চালন গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিমি পর্যন্ত বিস্তৃত। এটি পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপে ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং ১১ নভেম্বরের ভোরে উত্তর তামিলনাড়ু উপকূলের কাছে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।’

আইএমডির তরফ থেকে এই পূর্বাভাস চেন্নাইবাসীর উদ্বেগ আরও বাড়িয়েছে। কারণ রবিবার থেকে দক্ষিণের এই রাজ্যে ভারী বৃষ্টিপাত চলছে। ইতিমধ্যেি তামিলনাড়ুর একাধিক শহর প্লাবিত। বহু জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন নিজে রাজ্যের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন মঙ্গলবার। আবহাওয়া পরিস্থিতি এতটাই খারাপ যে তামিলনাড়ুর অধিকাংশ জেলাতেই স্কুল-কলেজ বন্ধ রয়েছে।

মঙ্গলবার রাজ্যের রাজস্ব এবং দুর্যোগ মোকাবিলা দফতর প্রধান কেকেএসএসআর রামচন্দ্রন জানিয়েছেন যে, তামিলনাড়ুতে বৃষ্টির কারণে এখনও পর্যন্ত ৫ জন প্রাণ হারিয়েছেন। প্রবল বৃষ্টির দাপটে ৫৩৮টি ঝুপড়ি ঘর ভেঙে পড়েছে এবং চারটি পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়া দফতর সূত্রের খবর আগামী দুদিন বৃষ্টির তীব্রতা আরও বাড়বে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00