Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে মেঘালয়ে বদলির সুপারিশ

সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এমন সিদ্ধান্তে আইনজীবী মহল যথেষ্টই বিস্মিত।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তাঁর একাধিক রায় নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আমআদমি থেকে আইনজীবী মহল কুর্নিশ জানিয়েছে তাঁর দৃড়চেতা মনোভাবকে। এবার সেই বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে বদলির সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি পদে বদলির সুপারিশ করা হয়েছে। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের এমন সিদ্ধান্তে আইনজীবী মহল যথেষ্টই বিস্মিত।

সুপ্রিম কোর্টের প্রয়াত বিচারপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ভ্রাতুষ্পুত্র সঞ্জীব বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে প্রথম থেকেই সমীহ আদায় করে নিয়েছিলেন। ২০০৬ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগ পান তিনি। তার পরে এক যুগের বেশি সময় ধরে  তাঁর একের পর এক রায় নিয়ে বিতর্ক হয়েছে। কারও কাছে তিনি অপ্রিয় হয়েছেন আবার অসহায় নাগরিকদের কাছে তিনি হিতকারী হিসেবে সম্মান পেয়েছেন। গত বছর দুর্গাপুজোর সময়ে করোনাভাইরাসের বেনজির তাণ্ডব থেকে রাজ্যবাসীকে রক্ষা করতে কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। দুর্গাপুজোর মণ্ডপে দর্শকদের অবাধ প্রবেশ নিষিদ্ধ করেছিলেন। চিকি‍ৎসক সহ জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, ওই ‘অপ্রিয়’ নির্দেশ দিয়ে তিনি বাঙালি জাতিকে এক ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা করেছিলেন।

দুর্গাপুজোর কয়েক মাস বাদে চলতি বছরের গোড়ার দিকে অবশ্য বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্ট থেকে বদলি হয়ে সুদুর চেন্নাই গিয়েছিলেন মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে। আর সেই দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যেই গত মে মাসে করোনার বেনজির সংক্রমণের মধ্যে তামিলনাডুতে ভোট করানো নিয়ে নির্বাচন কমিশনকে তুলোধনা করেছিলেন তিনি। কমিশনের আধিকারিকদের বিরুদ্ধে খুনের দায়ে মামলা দায়ের করা উচিত বলে যেমন কঠোর মন্তব্য করেছিলেন, তেমনই ভোটগণনা প্রক্রিয়া প্রয়োজনে বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছিলেন। তাঁর কঠোরতম মন্তব্য গোটা দেশেই তোলপাড় ফেলে দিয়েছিল। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই মন্তব্য প্রত্যাহারের দাবি নিয়ে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়া হয়েছিল।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00