Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যম- যমুনার ভাইফোঁটা জানেন, দর্শ এবং তাঁর বোনের কথা জানেন কী…

দর্শ হল শ্রীকৃষ্ণের অপর নাম। ‘দর্শন’ থেকে এসেছে ‘দর্শ’। শ্রীকৃষ্ণের দিব্য দর্শনের ক্ষমতা ছিল, তাই তাঁর অপর নাম দর্শ।

Share:

নিজস্ব প্রতিনিধি: যম এবং যমুনার ভাইফোঁটার পৌরাণিক কাহিনী সকলের জানা। তবে দর্শ এবং তাঁর বোনের ভাইফোঁটা জানেন কি? রয়েছে আরও এক কাহিনী। মহাকাব্যে উল্লেখ পাওয়া যায় তার।

মহাভারতে এই ভাইফোঁটার (BHAI PHONTA) উল্লেখ পাওয়া যায়। দর্শ হল শ্রীকৃষ্ণের অপর নাম। ‘দর্শন’ থেকে এসেছে ‘দর্শ’। শ্রীকৃষ্ণের দিব্য দর্শনের ক্ষমতা ছিল, তাই তাঁর অপর নাম দর্শ। কার্তিক মাসের দ্বিতীয়া তিথিতে তাঁকে ফোঁটা দিয়েছিলেন তাঁর বোন। করেছিলেন পুজোও।

নরকাসুরকে বধ করার পরে শ্রীকৃষ্ণ ফিরে এসেছিলেন দ্বারকায়। দাদার ফিরে আসার জন্য তাঁর বোন সুভদ্রা বিশেষ পুজোর আয়োজন করেছিলেন। কৃষ্ণকে বরণ করে সুভদ্রা তাঁর কপালে এঁকে দিয়েছিলেন বিজয় টিকা। খাইয়েছিলেন মিষ্টি। ভাইফোঁটা নিয়ে এই কাহিনীও প্রচলিত রয়েছে।

ফোঁটা নেওয়ার জন্য এই বছর আদর্শ সময় বলা হচ্ছে, ২৬ অক্টোবর দুপুর ১টা ১২ মিনিট থেকে দুপুর ৩টা ২৭ মিনিট পর্যন্ত।  তবে তিথি পড়েছে ২৬ অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিট থেকে। তিথি থাকবে ২৭ অক্টোবর দুপুর ১২ টা ৪৫ মিনিট পর্যন্ত।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00