Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার’, ডিগবাজি খেয়ে স্বীকার ইউনূসের প্রেস সচিবের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘গাধা জল খায় ঘোলা করে’। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ঠ মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকারের দশা অনেকটাই তেমন। দিন দুয়েক আগেও খোদ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও তার জঙ্গি সাগরেদ উপদেষ্টারা গলার শিরা ফুলিয়ে দাবি করেছিলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে কোনও নির্যাতন হচ্ছে না। সব ভারতীয় সংবাদমাধ্যমের গালগল্প।’ কিন্তু হিন্দু নির্যাতন নিয়ে খোদ ইউনূসের মুখে চুনকালি লেপে দিয়ে মিথ্যাচারের পর্দাফাঁস করলেন তারই প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (৭ ডিসেম্বর) সমাজমাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে। সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশিরা এখনও নিজেদের আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারেননি। খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবের এমন স্বীকারোক্তির পরে অনেক নেটা নাগরিক কটাক্ষের সুরে বলছেন, ‘সেই যখন নথ খসালি, তবে কেন এত লোক হাসালি?’

গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার পতনের পরেই মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পূর্ণ ইন্ধনে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নির্যাতন যজ্ঞ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি-জামায়াত ইসলামীর সন্ত্রাসী আর মৌলবাদীদের হাতে আক্রান্ত হচ্ছেন হিন্দুরা। ভাঙচুর চলছে হিন্দুদের বাড়ি-ঘর-মন্দিরে। ধর্ষিতা হচ্ছেন হিন্দু মহিলারা। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। উদ্বেগ প্রকাশ করেছ ভারত-ব্রিটেনের মতো শক্তিশালী দেশগুলো। ব্রিটেনের সংসদেও বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন একাধিক সাংসদ। ঘরে ও বাইরে লাগাতার চাপের মুখেও হিন্দু নির্যাতনের কথা মানতে চাননি বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা ইউনূস ও তার পাকিস্তানপ্রেমী উপদেষ্টারা।

কিন্তু শনিবার (৭ ডিসেম্বর) ভিন্ন সুর গেয়েছেন ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। সমাজমাধ্যম ফেসবুকে এক দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসার ঘটনা ঘটছে। আমরা এখনও সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হতে পারিনি। ধর্মীয়ভাবে আপত্তিকর ফেসবুক পোস্টের কারণে হিংসার  ঘটনাও ঘটে। কিছু প্রান্তিক গোষ্ঠী ও ব্যক্তি প্রায়শই সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ছড়ায়।’ যদিও সম্প্রতি হিন্দুদের বিরুদ্ধে বেলাগাম সন্ত্রাস রুখতে অন্তর্বর্তী সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে বলেও দাবি করেছেন শফিকুল। তাঁর কথায়, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোতে ধর্মীয়ভাবে সংগঠিত ঘটনার সময় মানুষকে শান্ত থাকতে অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক, ধর্মীয় এবং সুশীল সমাজের নেতাদের দ্বারা বৃহত্তর প্রচেষ্টা চালানো হয়েছে। এ সময় তাদের মধ্যে কেউ কেউ এই ঘটনাগুলোয় অসাধারণ রাজনৈতিক পরিপক্বতা দেখিয়েছে।’ তবে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ঘটনা নিয়ে সংখ্যালঘু সংগঠন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ রং চড়িয়ে প্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইউনূসের প্রেস সচিব।

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

0:00