Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদান সারতে কি মরু শহরে রশ্মিকা ?

Share:

নিজস্ব প্রতিনিধি : সবে ২৮ এ পা দিয়েছে দক্ষিণী জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দানা। তবে জন্মদিনটা কেটেছে অন্যভাবে। এদেশে নয় বরং মরু শহরে। চর্চিত প্রেমিক বিজয়ের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে নাকি জন্মদিন উদ্‌যাপন করছেন অভিনেত্রী।সূত্রের খবর, আপাতত বিজয়-রশ্মিকা দুবাইয়ের ইয়াস দ্বীপে অনন্তরা রিসর্টে ছুটি কাটাচ্ছেন। বরাবরই সম্পর্ক নিয়ে মুখ খোলেন নি কেউই। বিয়ে নিয়েও মুখে কুলুপ অভিনেত্রীর।তবে চর্চিত অভিনেতা বিজয়কে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন আগেই বিয়ে নিয়ে এখন কোন পরিকল্পনা নেই। তবে সমাজমাধ্যমে ঘুরপাক খাচ্চে বাগদান সারতেই মরু শহরে হাজির বিজয়-রশ্মিকা। এই জল্পনাকে ঘিরে অনুরাগীরা তিন তিন এ ছয় করেছেন। সূত্রের খবর, ৩ এপ্রিল থেকেই নাকি দেশে নেই তিনি। এই না থাকা নিয়ে বহু জল্পনা ঘুরছে নেটপাড়ায়। যদিও এই বিষয় নিয়ে মুখ খোলেন নি কেউই।

অভিনেত্রীর জন্মদিন উপলক্ষে ‘পুষ্পা ২’ ছবিতে রশ্মিকার লুক প্রকাশ্যে আনা হয়েছে। গত বার ‘পুষ্পা’-তে শ্রীবল্লীর যে সাদামাঠা লুকে দেখা গিয়েছিল এবার তা যেন অন্যরকম।এ’বার যেন বড্ড পরিণত তিনি। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই সারপ্রাইজ লুক দেখার জন্য। ২০২১ সালে মুক্তি পায় সুকুমার পরিচালিত ‘পুষ্পা: দ্য রাইজ’ ৷ ব্লকব্লাস্টার হিট হয় এই ছবি ৷ এবার অগস্টে মুক্তির অপেক্ষায় ছবির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ ৷ আল্লু অর্জুনের লুক কেমন তা জানা যাবে অভিনেতার জন্মদিনে ৷তবে রশ্মিকার লুক কেমন, তা সোশাল মিডিয়ায় শেয়ার করতেই কৌতূহল অনুরাগী সহ দর্শকদেরও।

৫০ শতাংশ বাড়ছে লোকসভা আসন, মহিলাদের জন্য বরাদ্দ ২৭২টি সিট, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

দিল্লিতে সিনেমার কায়দায় রোমান্স স্ক্যাম! ‘আই লাভ ইউ’ বললেই ফাঁকা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

0:00