Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরভূমে টোটো চুরি চক্রের হদিশ পেল পুলিশ, ধৃত তিন দুষ্কৃতী

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিনিকেতন: বীরভূম জেলার পাড়ুই ও সিউড়ি থানা এলাকায় গত বেশ কিছুদিন থেকে টোটো চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছিল। রাতের অন্ধকারে অথবা দিনে দুপুরে টোটো নিয়ে গা ঢাকা দিচ্ছিল দুষ্কৃতীরা। খেটে খাওয়া টোটো চালকদের মাথায় হাত পড়ে গিয়েছিল । একের পর এক অভিযোগ জমা পড়ছিল পাড়ুই, সিউড়ি ও শান্তিনিকেতন থানায় (Shantinikatan P.S.) এলাকায় । জেলার সব থানাকে এই টোটো চোরদের দৌরাত্মরোধে কড়া নির্দেশ দিয়েছিল প্রশাসন। অবশেষে এলো সাফল্য।

বীরভূম (Birbhum) জেলার শান্তিনিকেতন থানার ওসির নেতৃত্বে একটি বিশেষ টিম তদন্তে নেমে শালবাগান এলাকা থেকে তিনজন দুষ্কৃতিকে গ্রেফতার করে ধৃতদের নাম শেখ ইসরাফিল শেখ আশরাফ ও রাজকুমার ডোম। ধৃতদের কাছ থেকে প্রথম দফায় উদ্ধার হয় দুটি টোটো ও ৮ টি টোটোতে ব্যবহৃত চোরাই ব্যাটারি। এরপর ধৃতদের আদালতে পেশ করে হেফাজতে নিয়ে উদ্ধার হয় আরো দুটি টোটো ও আঠারোটি ব্যাটারী।

ধৃতদের সঙ্গে এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। এসডিপিও (SDPO) নিখিল আগরওয়াল এই খবর জানিয়ে বলেন, ধৃত এই দুষ্কৃতীরা পাড়ুই ও সিউড়ি থানার পাশাপাশি অন্য কোন থানা এলাকায় অপরাধ সংগঠিত করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।টোটো চুরি চক্রের সঙ্গে বহিরাগত দুষ্কৃতীদের যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ । এই ব্যাটারি গুলি চুরি করে কি কাজে ব্যবহার করা হতো তাও তদন্তের স্বার্থে খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ।

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

0:00