Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএল নিলাম এবার কোচিতে

নিলাম  শুরু হবে দুপুর আড়াইটে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চারদিন বাদে ২০২৩-য়ের  আইপিএল নিলাম। এবার নিলামের আসর বসবে কোচিতে। কেরলে এই প্রথমবার আইপিএলের নিলামের আসর বসতে চলেছে।  নিলাম  শুরু হবে দুপুর আড়াইটে।  সরাসরি দেখা যাবে জিও সিনেমা, স্টার স্পোর্টসে। এবার নিলামে অংশ নেবেন মোট ৪০৫ জন ক্রিকেটার। এর মধ্যে ২৩২জন খেলোয়াড় ভারতীয়। নিলামের বেস প্রাইস ধরা হয়েছে এক কোটি টাকা, দেড় কোটি এবং  দুই কোটি

নিলাম শুরু হতে না হতেই রেহান আহমেদের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাক্কালাম। মঙ্গলবার বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রেহান আহমেদ অত্যন্ত প্রতিভাবান খেলোয়াড়।  আসন্ন আইপিএলে কোনও রেহানের দর বাকিদের থেকে বেশি হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

খেলোয়াড় কেনার জন্য কোন দল কত টাকা বরাদ্দ করেছে, একবার দেখে নেওয়া যাক।

চেন্নাই সুপার কিংস ৭৪.৫৫ কোটি

দিল্লি ক্যাপিট্যালস ৭৫.৫৫ কোটি

গুজরাত টাইটানস ৭৫.৭৫ কোটি

কোলকাতা নাইট রাইডার্স  ৮৭.৯৫ কোটি

লখনউ সুপার জায়ান্টস ৭১.৬৫ কোটি

মুম্বই ইন্ডিয়ানস ৭৪.৪৫ কোটি

পঞ্জাব কিংস ৬২.৮০ কোটি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৮৬.২৫ কোটি

রাজস্থান রয়্যালস ৮১.৮০ কোটি

সানরাইজার্স হায়দ্রাবাদ  ৫২.৭৫ কোটি

দুই কোটি এবং দেড় কোটির বেস প্রাইসে কোনও ভারতীয় ক্রিকেটার নেই। এক কোটির বেস প্রাইসে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, মনীশ পাণ্ডে। অপেক্ষা এখন ২৩ এপ্রিলের। কে কাকে কিনল, জানা যাবে শুক্রবার।

আরও পড়ুন প্রথম জয়ের লক্ষ্যে দুই ‘রয়্যালস’

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

0:00