Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চলতি মাস থেকেই পথ চলা শুরু জোকা- তারাতলা মেট্রোর, রইল ভাড়ার তালিকা

মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশ করেছে ভাড়ার তালিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে আসতে চলেছে সেই সুসংবাদ। বড়দিনের আগে বড় খবর। শীতের উপহার হিসেবে ছোটা শুরু করবে জোকা- তারাতলা মেট্রো (JOKA-TARATALA METRO)। সূত্রের খবর, বড়দিনের আগে থেকেই এই রুটে চালু হবে পরিষেবা।

মেট্রো কর্তৃপক্ষ শুক্রবার প্রকাশ করেছে ভাড়ার তালিকা। সূত্রের খবর, ডিসেম্বরের ১৭ তারিখের পর থেকেই মেট্রো চলাচল শুরু হবে। রুট হচ্ছে জোকা, ঠাকুরপুর, শখের বাজার, বেহালা চৌরাস্তা এবং বেহালা বাজার, তারাতলা। ন্যূনতম ভাড়া থাকছে ৫ টাকা। আর সর্বাধিক ভাড়া ২০ টাকা। মাঝামাঝি যাতায়াতের জন্য ভাড়া ১০ টাকা। তবে কখন কখন মেট্রো চলাচল করবে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, স্মার্ট কার্ড ব্যবস্থা চালু হবে। সিকিউরিটি হিসেবে জমা নেওয়া হবে ৮০ টাকা।

২৫০ এবং ৫৫০ টাকার স্মার্ট কার্ডে থাকছে বিশেষ অফার। প্রথম ধরনের স্মার্ট কার্ডে টানা তিন দিনে যাতায়াত করা যাবে যত ইচ্ছে। আর দ্বিতীয় ধরনের স্মার্ট কার্ডের সুবিধা নিলে টানা পাঁচ দিন ‘আনলিমিটেড’ পরিষেবা পাওয়া যাবে।

জোকা- তারাতলা রুট প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ। সম্প্রতি নয়া এই মেট্রো রুটে পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো ট্রেন। এবার অপেক্ষা যাত্রী নিয়ে ছোটার। 

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

0:00