‘এমন শাস্তি চাই সাত প্রজন্ম যেন মনে রাখে’, দাবি জঙ্গি হানায় ছেলে হারানো শুভমের বাবার

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো কানপুরের শুভম দ্বিবেদীর মরদেহ মঙ্গলবার রাতে লখনউতে পৌঁছেছে। সেখান থেকে প্রশাসন পূর্ণ সম্মানের সাথে তাঁর দেহ কানপুরে গ্রামে পাঠিয়ে দেয়। শুভমের মৃতদেহ বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই সেখানে শুধুই শোক ও হাহাকার। শুভমের বাবা সঞ্জয় দ্বিবেদী বলেছেন যে এই “দু’টাকার সন্ত্রাসীরা আমাদের সরকারকে খোলা চ্যালেঞ্জ জানিয়ে চলে গিয়েছে। […]

পহেলগাঁও হামলার জের, ভারতে পাকিস্তান সরকারের ‘এক্স’ অ্যাকাউন্ট সাসপেন্ড

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতে পাকিস্তান সরকারের ‘এক্স’ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল থেকেই অচল পাকিস্তানি দূতাবাসের ‘এক্স’ হ্যান্ডল। খুললেই স্ক্রিনে ভেসে আসছে ‘অ্যাকাউন্ট উইথহেল্ড’। যদিও কী কারণে ওই অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছে, তা নিয়ে ‘এক্স’ এর তরফে কিু জানানো হয়নি। পাকিস্তান দূতাবাসের কোনও আধিকারিকও মুখ খুলতে […]

মানিকতলার হাডকো ফুটব্রিজে যুবকের ঝুলন্ত দেহ, সাতসকালেই ভয়ঙ্কর কাণ্ড কলকাতায়

নিজস্ব প্রতিনিধি:  শহরের প্রকাশ্য রাস্তায় ওভারব্রিজ থেকে ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মানিকতলা থানার হাডকো এলাকায়। হাডকো ফুটব্রিজ থেকে এক যুবককে স্থানীয়রাই বৃহস্পতিবার সকালে ঝুলতে দেখে। তাঁরাই থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও হাকডো ব্রিজ এলাকায় স্থানীয়দের চলাচল ছিল স্বাভাবিক। আচমকাই তাঁদের নজরে আসে উল্টোডাঙা মেন […]

গৌতম গম্ভীরকে প্রাণনাশের হুমকি! পুলিশের দ্বারস্থ টিম ইন্ডিয়ার কোচ

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার ভয়াবহ সন্ত্রাসী হামলার ঠিক পরদিনই ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ‘ISIS Kashmir’ নামে একটি সংগঠনের তরফে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন টিম ইন্ডিয়ার কোচ। সেই সঙ্গে পরিবারের নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। […]

তীব্র গরমে কাহিল দক্ষিণবঙ্গবাসী, রয়েছে সতর্কতা, কবে মিলবে বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: হাঁসফাঁস গরমে নাজেহাল রাজ্যবাসী। দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রাও অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যার ফলে সূর্য ডোবার পরেও কমছে না অস্বস্তি। প্যাঁচপ্যাঁচে ঘামে ক্লান্ত দক্ষিণবঙ্গবাসী। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও লাল সর্তকতা কোথাও হলুদ, কোথাও বা কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতিদিনের তাপমাত্রা প্রতিদিন ছাপিয়ে যাচ্ছে। তবে রবিবার থেকে মঙ্গলবার […]

বাজারে শোরগোল ফেলে দিয়েছে কিয়া’র এই শক্তিশালী হ্যাচব্যাক

নিজস্ব প্রতিনিধি: প্রথিতযশা গাড়ি নির্মাণকারী সংস্থা Kia সম্প্রতি তাদের K4 হ্যাচব্যাক মডেল লঞ্চ করেছে।  সম্পূর্ণ নতুন ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন অপশন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়া এই হ্যাচব্যাকটি মূলত সেই ক্রেতাদের লক্ষ্য করে তৈরি, যারা একটি স্পোর্টি লুক, প্রাক্টিক্যাল স্পেস এবং স্মার্ট ফিচার সমৃদ্ধ গাড়ি চান। K4 হ্যাচব্যাকটি K4 সেডানের ওপর ভিত্তি করে নির্মিত, তবে শহুরে […]

বাজারে আসছে Royal Enfield-এর নতুন হান্টার, বাড়তে পারে দাম 

নিজস্ব প্রতিনিধি: শীর্ষস্থানীয় মোটরসাইকেল নির্মাণকারী সংস্থা Royal Enfield তাদের বহু জনপ্রিয় মোটরসাইকেল Royal Enfield Hunter ৩৫০-এর আপডেটেড সংস্করণ আগামী ২৬ এপ্রিল লঞ্চ করতে চলেছে। ইতিমধ্যেই বাইকটির নতুন রূপ অনলাইনে প্রকাশিত হয়েছে। এই আপডেটটি হান্টার ৩৫০-এর ২০২২ সালে আত্মপ্রকাশ করার পর প্রথম পরিবর্তন।​    প্রযুক্তিগত পরিবর্তন ও আপগ্রেড নতুন রিয়ার সাসপেনশন: আগের মডেলের কঠিন রাইডিং অভিজ্ঞতা […]

গল্প নয় সত্যি, ৬টি এয়ারব্যাগ সহ এই গাড়ি মিলছে মাত্র ৪.২৩ লক্ষ টাকায়

নিজস্ব প্রতিনিধি: দামে কম, তবে মানে ভাল – কে না চায়? যদি সস্তার কোনও গাড়িতে পাওয়া যায় বিলাসবহুল গাড়ির মতো সুরক্ষা, তবে কেমন হয়? ঠিক এমনই একটি গাড়ি হল Alto K10।  এটি ভারতের স্বনামধন্য গাড়ি নির্মাণকারী সংস্থা মারুতি সুজুকির একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ি, যা এখন আরও নিরাপদ। এই নতুন সংস্করণে স্ট্যান্ডার্ড হিসেবে ৬টি এয়ারব্যাগ যুক্ত […]

বিক্রি কমল Samsung এবং Xiaomi-র, প্রথম স্থানে এল কে?

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের শুরুর থেকেই ভারতের স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য উত্থান-পতন দেখা গিয়েছে। এতদিন ধরে যেখানে  Samsung এবং Xiaomi শীর্ষস্থান ধরে রেখেছিল, সেখানে সম্প্রতি তাদের পেছনে ফেলে এগিয়ে গেছে চিনা ব্র্যান্ড Vivo । সাম্প্রতিক বাজার বিশ্লেষণ অনুযায়ী, ভিভো এখন ভারতের সবচেয়ে বেশি শিপমেন্ট করা স্মার্টফোন ব্র্যান্ড।   ভিভোর সাফল্য ভিভোর বাজার শেয়ার বর্তমানে ২২ শতাংশ, […]

এই মন্দিরের সাতটি শিখা কখনই নেভেনা, জানুন শক্তিপীঠ জ্বালামুখীর অলৌকিক কাহিনি

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় :  কত নামে কত জনে ডাকে যে তোমায় / দাও মা সাড়া। – জনপ্রিয় এই কালীগানের উল্লেখ করে বলা যায়, ভক্তদের ডাকে সাড়া দিতে একটি বা দুটি নয়, একেবারে সাতটি অনির্বাণ জ্যোতি, দেবীর সাত রূপে এখানে পূজিতা। পূণ্যভূমি ভারতের হিমাচল প্রদেশের কাংড়া উপত্যকায় অবস্থিত জ্বালামুখী মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এক অত্যন্ত পবিত্র তীর্থক্ষেত্র। […]

মৃত্যুর সময় যদি কোনও ব্যক্তির কাছে এই চারটি জিনিস থাকে, তাহলে তাঁর স্বর্গবাস নিশ্চিত

নিজস্ব প্রতিনিধি: জীবনের এক নিদারুণ সত্যের নাম মৃত্যু। প্রত্যেকেই জানেন একদিন না একদিন তাঁকে এই নশ্বর শরীর ত্যাগ করে চলে যেতে হবে। হিন্দু ধর্মে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মৃত্যুর পর আত্মা যমলোকের দিকে যাত্রা শুরু করে। বেশিরভাগ মানুষই মৃত্যুর পর নরকযন্ত্রণা এড়াতে সারাজীবন ধরে সতকর্ম করার চেষ্টা […]

আকস্মিক অর্থ লাভ না নতুন কর্মের সন্ধান- কেমন যাবে আপনার আজকের দিনটি  

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার। জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিনটি। মেষ: মেষ রাশির অধিপতি সেনাপতি মঙ্গল। সামান্য আর্থিক উন্নতি। যোগাযোগ বৃদ্ধি পাবে। পুরনো পাওনা ও হঠাৎ অর্থলাভ হবে। নিকটজনের জন্য দুশ্চিন্তা। বাকসংযমের অভাবে পরিবারে কারও সাথে মতবিরোধ দেখা দেবে। মন্দির ও আত্মীয়ের গৃহ ভ্রমণ যোগ। বৃষ: শুক্রের প্রভাব থাকায় বৃষ রাশির জাতক জাতিকাদের মন উদার […]

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]