Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন তৃণমূল কর্মীকে, কাঠগড়ায় বিজেপি

নিজস্ব প্রতিনিধি : বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হল তৃণমূল কর্মীকে। এই ঘটনার পিছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা রয়েছে বলে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। জানা গিয়েছে, মৃত তৃণমূল কর্মীর নাম শম্ভু দাস। বৃহস্পতিবার সকালে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। এদিন সকাল থেকেই শম্ভুর কোনও […]

প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বেনজির পুত্র বিলাওয়ালকে বেছে নিল পিপিপি

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোকে প্রধানমন্ত্রী  পদপ্রার্থী হিসাবে মনোনীত করা হয়েছে। এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে লাহোরের বিলাওয়াল হাউসে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির (সিইসি) বৈঠকে । আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে বিলাওয়াল ভুট্টোকে মনোনয়ন করল  পিপিপি দল। আসন্ন নির্বাচনে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ৩৫ […]

ব্যাঙ্ক আধিকারিকের স্ত্রীর রহস্যমৃত্যু কলকাতার বালিগঞ্জে

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে তাঁদেরও প্রশ্ন, স্বামী ঘরে থেকেও বুঝতে পারলেন না কেন স্ত্রী আত্মঘাতী হচ্ছেন! প্রশ্ন আবাসনের বাসিন্দাদেরও।

লক্ষ্মীবারে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, সেনসেক্স ৭২ হাজার ছুঁইছুঁই

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অস্বস্তি কাটিয়ে ফিরল স্বস্তি। টানা দুই দিন পতনের পরে লক্ষ্মীবারেই ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। বৃহস্পতিবার একদিনে সেনসেক্স বাড়ল ৪৯০.৯৭ সূচক। আর নিফটি বেড়েছে ১৪১.২৫ সূচক। দুই দিন বাদে লাভের মুখ দেখায় বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরেছে। একদিনেই বিনিয়োগকারীদের পকেটে ঢুকেছে তিন লক্ষ কোটির বেশি টাকা। নতুন বছর শুরুর প্রথম তিন দিন টালমাটাল ছিল শেয়ারবাজার। […]

ফের কামারহাটিতে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নিজস্ব প্রতিনিধি : ফের গুলি চালানোর ঘটনা ঘটল রাজ্যে। বৃহস্পতিবার দুপুরে উত্তর ২৪ পরগনার কামারহাটিতে এক তৃণমূলকর্মীকে লক্ষ্য করে গুলি চলে। এদিন দুপুরে আসিফ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় কিছু দুষ্কৃতী। কী কারণে এই গুলি চালানোর ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখছে পুলিশ। এদিন দুপুরে কামারহাটির ষষ্ঠীতলা এলাকায় আসিফ ওরফে কাল্লু নামে […]

রাহুলের ‘ভারত ন্যায় যাত্রার’ নাম আচমকা বদল, নতুন কী নাম হলো?

নিজস্ব প্রতিনিধিঃবদলে গেল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘ভারত ন্যায় যাত্রার’ নাম। বৃহস্পতিবার  কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, এই পদযাত্রার নাম হবে ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। এই পদযাত্রাটি  মোট ৮৫টি জেলা জুড়ে হবে। ১৪ জানুয়ারি থেকে ৬,২০০ কিলোমিটার পর্যন্ত ‘ভারত জোড়  ন্যায় যাত্রা’ শুরু করবেন রাহুল গান্ধী । মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত হবে ‘ভারত জোড় […]

গাজায় ইজরায়েলি হামলায় প্রাণ হারালেন একই পরিবারের ১৪ জন

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতিদিন গাজায়  জোরাল হচ্ছে ইজরায়েলি হামলা।  সেইকারণেই বিশ্ব জুড়ে বেড়ে চলেছে উদ্বেগ। অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী। এই হামলার জেরে একই পরিবারের প্রাণ হারালেন ১৪ জন সদস্য। স্থানীয় সময় বুধবার ইজরায়েলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের পশ্চিমাঞ্চলীয় আল মাওয়াসি এলাকায় একটি বাড়িতে হামলা চালায়। এই হামলার কারণেই ১৪ জন সদস্য […]

নতুন বছরে আইসিসির নিয়মে বদল

নিজস্ব প্রতিনিধি : নতুন বছরে কিছু নিয়মে বদল এনেছে আইসিসি। একদিকে যেমন স্টাম্পিং আউটের ক্ষেত্রে বদল আনা হয়েছে, তেমনি অন্যদিকে কনকাশন বদলির ক্ষেত্রেও নিয়মে বদল আনা হয়েছে। পাশাপাশি নো বল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ক্ষমতা বেড়েছে তৃতীয় আম্পায়ারের। আইসিসির নতুন নিয়মে বলা হয়েছে, লেগ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের কাছে স্ট্যাম্পিং আউটের আবেদন করার পর ব্যাটসম্যান কট […]

১৭৬ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা, জিততে রোহিতদের চাই ৭৯ রান

নিজস্ব প্রতিনিধি, কেপটাউন: যশপ্রীত বুমরার আগুন ঝরানো বোলিংয়ে ঝলসে গেল দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ১৭৬  রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। আইডেন মার্করাম ছাড়া আর কোনও ব্যাটারই ভারতীয় বোলারদের বিষাক্ত আক্রমণের সামনে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। সিরিজে সমতা ফেরাতে রোহিত শর্মাদের চাই ৭৯ রান। বুধবার থেকে শুরু হওয়া কেপটাউন টেস্টে অনেক নাটকীয় ঘটনা ঘটেছে। মহম্মদ সিরাজের আগুন […]

নিশীথের রক্ষাকবচের আর্জি খারিজ হাইকোর্টের সার্কিট বেঞ্চের

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রমাণিকের রক্ষাকবচের আর্জি খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ।

বিয়ের বয়স হয়ে গেল ৬ বছর! কিন্তু কবে মা হচ্ছেন দীপিকা?

এই শিল্পের জন্য়ে আমার আমি খ্যাতি পেয়েছি, সারা বিশ্বের কাছে আমি সেলেব্রিটি। কিন্তু বাড়িতে কেউ আমাকে সেলিব্রেটির মতো আচরণ করে না। আমি প্রথমে একটি মেয়ে এবং একটি বোন। আমি এটা পরিবর্তন করতে চাই না।

‘মায়ের মৃত্যুর দিন থেকে ওঁকে কাঁদতে দেখিনি’ বোন খুশির প্রশংসা জাহ্নবীর

যেহেতু আমি সবচেয়ে ছোট ছিলাম, তাই আমার মনে হয়েছিল যে আমাকে পরিবারকে ধরে রাখতে হবে। তাই আমি সবসময় শক্তিশালী ছিলাম।“ শ্রীদেবী যখন মারা যান তখন খুশীর বয়স ছিল মাত্রা ১৮ বছর।

ধনুশের ছবির প্রি-রিলিজ ইভেন্টে সঞ্চালিকাকে হয়রানি, চরম বিশৃঙ্খলার সৃষ্টি

ঘটনাস্থলে হোস্ট ঐশ্বরিয়াকে একজন ব্যক্তিকে তুমুল মারধর করতে দেখা যায়, যিনি ইভেন্টে তাকে শ্লীলতাহানি করেছিল।তিনি লোকটিকে একাধিকবার চড় মারার পর তাঁকে ক্ষমা চাইতে বলেন।

মনোরঞ্জন ব্যাপারীর বিরুদ্ধে থানায় অভিযোগ যুব তৃণমূল নেত্রীর

সূত্রে জানা গিয়েছে, মনোরঞ্জন গোটা বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু বিপরীত প্রান্ত থেকে সেভাবে সাড়া পাননি।

কাল থেকে শুরু ট্র্যাক মেরামতির কাজ, উত্তরবঙ্গগামী ট্রেনের সূচি বদল

নিজস্ব প্রতিনিধি : শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী ট্রেনের সময়সূচির বদল আনা হয়েছে। মালদহ-নিউ ফারাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজের জন্য এই সময়সূচির পরিবর্তন বলে রেল সূত্রে খবর। রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে মালদহ-নিউ ফারাক্কা সেকশনে ট্র্যাক মেরামতির কাজ শুরু হবে। সেইজন্য আগামী দশদিন ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এরফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সময়সূচির বদল আনা হয়েছে। রেলের […]

পবন খেরার বিরুদ্ধে FIR খারিজ করতে অস্বীকার সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিনিধিঃ  ফের চাপে পড়লেন কংগ্রেস নেতা পবন খেরা। মোদীকে নিয়ে কটূক্তি করায় কংগ্রেস নেতার বিরুদ্ধে  দায়ের  হওয়া এফআইআর এবং ফৌজদারি মামলা বাতিল করতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও সন্দীপ মেহতার বেঞ্চ  এই রায়দান করে। অন্যদিকে সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়  খেরার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট সালমান খুরশিদ  জবাব […]

দেশে বাড়ছে করোনা, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬০ জন

নিজস্ব প্রতিনিধিঃ দিন দিন বেড়ে চলেছে করোনা সংক্রমণ। তারসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭৬০ জন এবং প্রাণ হারিয়েছেন ২ জন। তাঁরা কেরালা এবং কর্ণাটকের বাসিন্দা।  বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ৪,৪২৩।   গত ৫ ডিসেম্বর থেকে দেশে বেড়ে চলছে করোনা সংক্রমণ। […]

শ্রীলঙ্কার নতুন টেস্ট দলের অধিনায়ক ধনঞ্জয়া

নিজস্ব প্রতিনিধি : ওয়ানডে, টি ২০ ফরম্যাটের পর এবার টেস্ট দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করল শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। ধনঞ্জয়া ডি সিলভাকে নতুন অধিনায়ক হিসাবে ঘোষণা করা হয়েছে। দিমুথ করুণারত্নের বদলে এবার ধনঞ্জয়ার ওপর ভরসা রাখলেন নির্বাচক কমিটির চেয়ারম্যান উপুল থারাঙ্গা। কয়েক বছর ধরেই শ্রীলঙ্কার দলে জায়গা করে নিয়েছেন ধনঞ্জয়া। শ্রীলঙ্কার হয়ে ৫১টি টেস্ট খেলেছেন […]

কলকাতা বিমানবন্দরের মুকুটে সাফল্যের জোড়াপালক

সাফল্যের জোড়া পালক কলকাতা বিমানবন্দরের মুকুটে। এই সাফল্য বলে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের হাত ধরে রাজ্যবাসীর আর্থিক উন্নয়ন কেমন হয়েছে।

মায়ের মৃত্যুর শোকে মারা গেলেন ছেলেও

নিজস্ব প্রতিনিধি : কয়েকদিন আগেই বাবাকে হারিয়েছিলেন চট্টগ্রামের ছেলে রেজাউল করিম। বাবাকে হারানোর পর এবার মাকেও হারালেন। মাকে হারানোর খবর শুনেই অসুস্থতা বোধ করেন রেজাউল। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি। মায়ের মৃত্যুর শোকে মৃত্যু হয় রেজাউলের। জানা গিয়েছে, তিন মাস আগে সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরছিলেন রেজাউল করিম। জানা […]

সিঙ্গুরের জমি ফেরত ও ক্ষতিপূরণ প্রদান নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল হাইকোর্ট

সিঙ্গুরের জমি কীভাবে আর কবে কৃষকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং সেই জমির ক্ষতিপূরণ কী দেওয়া হবে সেটাই রাজ্যের কাছে জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট।

মহুয়া মৈত্রের বাংলো উচ্ছেদের বিরুদ্ধে আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে

নিজস্ব প্রতিনিধিঃ ফের চাপে পড়লেন তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র। লোকসভা থেকে বহিষ্কারের পর সরকার কর্তৃক বরাদ্দ করা বাড়ি খালি করার নোটিসের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের আবেদন খারিজ করল দিল্লির হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট মহুয়াকে এস্টেট ডিরেক্টরেটের দ্বারস্থ হতে বলেন। গত ৭ জানুয়ারির মধ্যে বাড়ি খালি করার নোটিশ বাতিলের নির্দেশ চেয়ে মহুয়া মৈত্র হাইকোর্টে একটি পিটিশন দায়ের […]

0:00