Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৮৩ বছরে বাবা হতে চলেছেন, উত্তেজনা ভাগ করে নিলেন আল পাচিনো

পাচিনোর প্রতিনিধি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন যে, নুর-পাচিনো এক মাসের মধ্যে তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন। তবে প্রথম ১১ সপ্তাহে আল পাচিনো এই বিষয়ে কিছু জানতেন না।

শুক্রবারের মধ্যে কেরলে ঢুকছে বর্ষা, রবিবার থেকে রাজ্যে শুরু ঝড় -বৃষ্টি

নিজস্ব প্রতিনিধি: তীব্র তাপপ্রবাহ রাজ্য জুড়ে চলাকালীন স্বস্তির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেরলে প্রবেশ করছে বর্ষা। একইসঙ্গে এ রাজ্য আগামী রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিবেশ তৈরি হবে প্রাক বর্ষার মুহূর্তে। বুধবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office)পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান । তিনি বলেন, কন্ডিশন এই মুহূর্তে ফেভরেবল ওয়েদার […]

রিয়ালকে পিছনে ফেলে বিশ্বের দামি ক্লাবের স্বীকৃতি আদায় ম্যান সিটির

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লিগ জেতার হাতছানি রয়েছে ব্রিটিশ ক্লাব ম্যান সিটির সামনে। খেতাব জয় করতে পারলেই এই খেতাব প্রথম ঘরে তুলতে পারবে ম্যান সিটি। আর এই লড়াই জেতার আগেই ব্রিটিশ ক্লাবটি জয় করল আরও একটি খেতাব। সেটি হল, বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাব ব্র্যান্ডের তালিকায় শীর্ষে পেপ গুর্দিওয়াল দল। উল্লেখ্য, ব্র্যান্ডমূল্য […]

বাঁকুড়াতে মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মেয়েকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে মায়ের দাবি মেয়ে আত্মহত্যা করেছে।সাত সকালে যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বাঁকুড়া পাত্রসায়ের থানার(Patrasayer P.S.) বেন্দা লোহার পাড়া এলাকায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবতীর নাম শ্যামা লোহার(২৯)। নিজের বাড়ি থেকে ওই যুবতীর মৃতদেহ উদ্ধার করে পাত্রসায়ের থানার পুলিশ। […]

আপাতত ৮৭ হাজার টাকার অলংকার ফিরে পাবে সাহেগল

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সাহগেলের 36,67,709 টাকার সিজ করা অলংকারের মধ্যে আপাতত ৮৭ হাজার টাকার অলংকার ফিরে পাবে সাহেগল ।আপাতত মাত্র ৮৭ হাজার টাকার সোনা ও রুপোর (Gold And Silver)অলংকার ফেরত পাবার অনুমতি মিলেছে সাইগল হোসেনের। এরমধ্যে ৭০০০০ টাকার পুরনো সোনার অলংকার ও ১৭ হাজার টাকার রুপোর অলংকার রয়েছে। গরু পাচার কান্ডে অভিযুক্ত সাইগল হোসেনের(Saigyal Hossian) […]

১৮ জুন বাঙালী পরিচালকের নাতনিকে বিয়ে করতে চলেছেন সানি দেওল-পুত্র

শোনা যাচ্ছে, অন্যান্যদের মতো অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তাঁরা। তাঁদের বিয়ের অনুষ্ঠান তিনদিন ধরে চলবে।

রিজওয়ান-দেবচন্দ্রিমার সম্পর্কে ফাটল, ইন্সটায় পরস্পরকে আনফলো

মঙ্গলবার ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। শুধু তাই নয়, রিজওয়ানের সঙ্গে কাটানো সমস্ত ছবিও ইনস্টাগ্রামের পাতা থেকে সরিয়ে দেন দেবচন্দ্রিমা।

মানিকচকে তীব্র তাপপ্রবাহে পাট চাষে ব্যাপক ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, মানিকচক: মালদা জেলার মানিকচকে তীব্র তাপপ্রবাহের জেরে বাণিজকের বিস্তীর্ণ এলাকায় পাট চাষের ব্যাপক ক্ষতি। কয়েকশো বিঘা জমির পাট তীব্র তাপপ্রবাহে ঝলসে গিয়েছে জমির মধ্যেই। প্রায় এক মাস ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ ।বৃষ্টির ছিটেফোঁটাও নেই গোটা মালদা জুড়ে।এই অবস্থায় জমিতে পুড়ে খাক হয়ে যাচ্ছে ফসল ও শাকসবজি। মানিকচকের(Manickchak) চন্ডিপুর মাল মৌজা,তালিমনগর মৌজা,৩০ নম্বর চন্ডিপুর […]

টসে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বল করার সিদ্ধান্ত ভারতের

নিজস্ব প্রতিনিধি : চলতি বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিল রোহিত শর্মার ভারত। উল্লেখ্য, বুধবার থেকেই ওভালের মাঠে শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। গত বছরও ভারত এই টুর্নামেন্টের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিল। কিন্তু সেই বছর নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হয় ভারতকে। কাজেই এবার […]

তিরূপতি মন্দিরে কৃতিকে জাপটে ধরে চুম্বন পরিচালকের, বিজেপি নেতার টুইট ঘিরে হৈচৈ

টলিপাড়ায় ফের বিচ্ছেদের সুর! ‘স্টার জলসা’র ‘সাঁঝের বাতি’ ধারাবাহিকে একসঙ্গে তাঁদের প্রথম দেখেন দর্শক। তারপর থেকেই চর্চায় রিজওয়ান-দেবচন্দ্রিমার বন্ধুত্ব। তখন অবশ্য সায়ন্ত মোদকের সঙ্গে সম্পর্কে ছিলেন ‘চারু’। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন অভিনেত্রী। তারপর থেকে আরও বেশি করে চর্চায় উঠে আসে রিজওয়ান-দেবচন্দ্রিমার বন্ধুত্ব।

‘সাঁঝের বাতি’র সফর শেষ হলেও দু’জনের বন্ধুত্ব ছিল অটুট। মাঝেমাঝেই একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন তাঁরা। জন্মদিন পালনের একান্ত মুহূর্ত থেকে একসঙ্গে পার্টি কিংবা ফটোশ্যুট, সবেতেই পাশাপাশি রিজওয়ান-দেবচন্দ্রিমা। তারপরই স্টুডিয়োপাড়ায় গুঞ্জন ছড়িয়ে পড়ে একে অপরকে নাকি মন দিয়ে বসেছেন তাঁরা। যদিও সম্পর্কের কথা নিজের মুখে প্রকাশ্যে আনেননি কেউই, বলেছেন ‘আমরা খুব ভালো বন্ধু’। এমনও রটনা শোনা গিয়েছিল গত বছর পুজোর ছুটিতে একসঙ্গে লাদাঘ ঘুরতে গিয়েছেন তাঁরা। যদিও সেই রিজওয়ান সাফাই দিয়ে বলেছিলেন একই সময়ে লাদাঘ গেলেও আলাদা-আলাদা গিয়েছিলেন তাঁরা। যদিও এই সব থেকে দুয়ে দুয়ে চার করতে দেরি করেনি অনুরাগীরা। কিন্তু সে সব এখন অতীত!

দিন কয়েক আগেই রিজওয়ানের সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করে লাভের ইমোজি যোগ করেছিলেন দেবচন্দ্রিমা, যা দেখে সকলে মনেই করেছিল নিজেদের সম্পর্ককে ইনস্টা অফিসিয়্যাল করে দিলেন অভিনেত্রী। কিন্তু মাস ঘুরতেই ছন্দপতন। মঙ্গলবার ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করলেন রিজওয়ান-দেবচন্দ্রিমা। শুধু তাই নয়, রিজওয়ানের সঙ্গে কাটানো সব মুহূর্তের ছবিও নিজের ইনস্টাগ্রামের পাতা থেকে সরিয়ে দিয়েছেন দেবচন্দ্রিমা। যদিও ‘সাঁঝের বাতি’ সংক্রান্ত নানান পোস্ট এখনও রয়েছে অভিনেত্রীর ইনস্টাগ্রামে।

মার্চ মাসে দেবচন্দ্রিমার জন্মদিনে করা রিজওয়ানের পোস্ট

মার্চ মাসে দেবচন্দ্রিমার জন্মদিনে করা রিজওয়ানের পোস্ট

রিজওয়ান দেবচন্দ্রিমাকে আনফলো করলেও ‘বন্ধু’র সঙ্গে পোস্ট করা ছবি বা ভিডিয়ো এখনও মুছে ফেলেননি। শেষবার মিষ্টি সিং-এর বিয়ের আসরে এক ছাদের তলায় দেখা মিলেছে আর্য-চারুর। যদিও সেইদিন পরস্পরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন দুজনে, এমনটা চোখে পড়েছিল সকলের। এখন প্রশ্ন হল এটা সাময়িক মন কষাকষি নাকি পাকাপাকিভাবে ফাটল ধরল দু’জনের সম্পর্কে? এর উত্তর তো সময়ই বলে দেবে।

প্রসঙ্গত, রিজওয়ানকে শেষ ছোট পর্দায় দেখা গিয়েছে ‘নবাব-নন্দিনী’ সিরিয়ালে। এরপর একাধিকবার তাঁর কামব্যাকের কথা শোনা গেলেও এখনও কিছু নিশ্চিত হয়নি। অন্যদিকে ‘সাহেবের চিঠি’ শেষ হওয়ার পর এক হিন্দি সিরিয়ালে কাজ করার কথা প্রায় পাকা হয়ে গিয়েছিল দেবচন্দ্রিমার। কিন্তু শেষ মুহূর্তে বাদ পড়েন এই বাঙালি অভিনেত্রী।

দলের বিপদে অবসর ভাঙার সিদ্ধান্ত মঈন আলির

নিজস্ব প্রতিনিধি:  আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ব্রিটিশ ক্রিকেটার মঈন আলি। কিন্তু দলের বিপদে সেই অবসর ভেঙেই ফের ব্যাট হাতে ২২ গজে নামার সিদ্ধান্ত নিলেন তিনি। উল্লেখ্য, ওভালের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ টেস্ট খেলবে ইংল্যান্ড। সেই অ্যাশেজ টেস্টে চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গিয়েছেন স্পিনার জ্যাক লিচ। তার […]

0:00