নিজস্ব প্রতিনিধি: ইনস্টাগ্রামের রিল মুছে ফেলেছেন, ভাবছেন আবার কি করে ফিরে পাবেন, এবার মুশকিল আসান করবে এই প্রতিবেদনটি। তার জন্যে মনোযোগ সহকারে পড়তে হবে! বর্তমানে ৮ থেকে ৮০ সবার হাতেই মুঠোফোন। আর এই মুঠোফোনের সাহায্যেই বাজিমাত করছে বেকার রা। বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোজগারের মাত্রা বেড়ে গিয়েছে। ১০০ টাকা থেকে ১ লক্ষ মুহূর্তেই ইনকাম হয়ে যাচ্ছে। তাই অনেকেই সোশ্যাল মিডিয়া ইউজার হয়ে গিয়েছেন। কেউ ফুড ব্লগ, কেউ ঘুরতে যাওয়ার ব্লগ, আবার কেউ ডেইলি লাইভের ব্লগ দিয়েই লাখ লাখ টাকা ইনকাম করছেন। তবে সবটাই নির্ভর করছে ভিউজের উপর। অর্থাৎ যে ভিডিওতে যত বেশি ভিউজ, তত টাকা ঢুকবে ব্যাংক অ্যাকাউন্টে। তবে এর একাধিক নিয়ম রয়েছে। নিয়ম লঙ্ঘন করলে আপনার হিরো থেকে জিরো হতে বেশি সময় লাগবে না।

যাই হোক, বর্তমানে বড় বড় ভিডিওগুলির পাশাপাশি ট্রেন্ডিংয়ে রয়েছে ছোট ছোট রিলস ভিডিওগুলি। আর তাতেও ভরপুর ইনকামের সুযোগ-সুবিধা রয়েছে। বিশেষ করে, এই রিলস ভিডিওগুলিরই বেশি জনপ্রিয় তা রয়েছে, কারণ ভিডিওগুলি আকারে ছোট হওয়ায় ব্যবহারকারীদের দেখে বেশ মজা পান। তাই জনপ্রিয়তেও তুখোড় এই ইনস্টাগ্রামের ছোট ভিডিও বা রিলসগুলি। অনেকেই বিভিন্ন বিষয়ে নিয়মিত রিলস তৈরি করেন, কোথাও ঘুরতে যাচ্ছেন, কোথাও খেতে যাচ্ছেন, কোথাও শপিং-এ যাচ্ছেন, কেউ আবার সাজুগুজুর ভিডিও সবটাই রিলসের মাধ্যমে ইনস্টাগ্রামে তুলে ধরছেন। আর তাতে ভিউজ বাড়লেই লাখ লাখ টাকা ইনকাম। কিন্তু মাঝেমধ্যে অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে ফেলার সময় পছন্দের রিলসগুলিও ভুলে মুছে ফেলেন কেউ কেউ। ব্যস, তাতেই চিন্তা বেড়ে যায়! আবার ভিডিও কিভাবে ফেরৎ পাওয়া যাবে! তবে চিন্তার কিছু নেই, ইনস্টাগ্রামে রিলস মুছে ফেলার ৩০ দিন পর পর্যন্ত ফিরিয়ে আনা যায়। কিন্তু কীভাবে?

মুছে ফেলা রিলস উদ্ধারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে ইনস্টাগ্রামের প্রোফাইল ছবিতে ট্যাপ করে হ্যামবার্গার মেনুতে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করে ‘হাউ ইউ ইউজ ইনস্টাগ্রাম’ অপশনের নিচে থাকা ‘ইউর অ্যাকটিভিটি’তে ট্যাপ করে ‘রিমুভড অ্যান্ড আর্কাইভড কনটেন্ট’-এর নিচে থাকা ‘রিসেন্টলি ডিলিটেড’ নির্বাচন করুন। এরপর মুছে ফেলা রিলসের তালিকা থেকে নির্দিষ্ট রিলস নির্বাচনের পর ডান দিকে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিস্টোর অপশনে ক্লিক করলেই মুশকিল আসান। একটি পপআপ দেখা অপশনে গিয়ে রিস্টোর অপশনটি বেছে নিলেই কিছুক্ষণ পর রিলসটি আগের জায়গায় ফিরে যাবে।