অবসরের পর নতুন ভূমিকায় সুনীল ছেত্রী

নিজস্ব প্রতিনিধি : অবসরের পর এবার নতুন ভূমিকায় দেখা যাবে সুনীল ছেত্রীকে। শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাচ্ছে ইউরো কাপ। সেখানে বাইচুং ভুটিয়ার সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় পাওয়া যাবে সদ্য অবসর নেওয়া ভারতের অধিনায়ককে। এবারে জার্মানিতে বসছে ইউরো কাপের আসর। শুক্রবার রাত থেকে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এই প্রতিযোগিতায় ধারাভাষ্যকার হিসাবে […]

মমতার শুভেচ্ছাবার্তায় আপ্লুত সুনীল ছেত্রী

নিজস্ব প্রতিনিধি : অবসরের পর ভারতীয় ফুটবল দলে অবদানের জন্য সুনীল ছেত্রীকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সুনীলকে বাংলার ফুটবলের সঙ্গে যুক্ত থাকার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছায় স্বভাবতই আপ্লুত সুনীল ছেত্রী। বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে ম্যাচের পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সুনীল ছেত্রী। মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সুনীলকে মুখ্যমন্ত্রীর পাঠানো […]

অবসর নিয়ে বার বার প্রশ্ন না করার অনুরোধ সুনীলের

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের ম্যাচে খেলতে নামছে ভারত। সেই ম্যাচ খেলতে নামার আগে অবসর নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল সুনীল ছেত্রীকে। প্রশ্ন শুনে কিছুটা হলেও বিরক্ত হলেন এই স্ট্রাইকার। কুয়েতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সুনীল ছেত্রী। সাংবাদিক বৈঠকে উঠে আসে তাঁর অবসরের প্রসঙ্গ। এনিয়ে বলতে গিয়ে […]

কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ

নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়া কাপের যুগ্ম যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। তার আগে বুধবার কলকাতায় চলে এল ভারতীয় দল। আগামী কয়েকদিন কলকাতায় প্রস্তুতি সারবে সুনীল ছেত্রীরা। ৬ জুনের সেই ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। জানা যাচ্ছে, সেই সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ। ভুবনেশ্বরে জাতীয় শিবির শেষ করে […]

সুনীলকে ‘ভাই’ বলে সম্মোধন, অবসরের খবর শুনে বার্তা কোহলির

নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপে যোগ্যতা অর্জনপর্বের ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সুনীল ছেত্রী। সুনীলের অবসরের কথা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার সুনীল ছেত্রীর করা পোস্টে মন্তব্য করতে দেখা গিয়েছে বিরাট কোহলিকে। সুনীলকে ভাই বলে সম্মোধন করে বিরাট লেখেন, ‘আমার ভাই। গর্বিত।‘ সেই লাল হৃদয়ের […]

অবসরের কথা শুনে কেঁদে ফেলেন স্ত্রী, মা, ভিডিও বার্তায় বললেন সুনীল

নিজস্ব প্রতিনিধি : কোচ বা সতীর্থদের নয়, সবার আগে নিজের পরিবারের সদস্যদের অবসরের সিদ্ধান্ত জানানোর ব্যাপারে ভেবেছিলেন সুনীল ছেত্রী। এই প্রসঙ্গে সুনীল জানিয়েছেন, নিজের মা ও স্ত্রীকে যখন তিনি অবসরের কথা বলেছিলেন, তখন তাঁরা কেদে ফেলেন। বৃহস্পতিবার নিজের ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন সুনীল ছেত্রী। ভিডিও বার্তায় পরিবারের সদস্যদের কথা জানিয়ে সুনীল বলেন, ‘অবসরের […]

অন্তঃসত্ত্বা অবস্থায় ডেঙ্গি আক্রান্ত সুনীল পত্নী সোনাম, ভর্তি হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গি (Dengue) আক্রান্ত সুনীল ছেত্রীর (Sunil Chetri) স্ত্রী সোনাম ছেত্রী (Sonam Chetri)। তাঁকে বেঙ্গালুরুর (Bengaluru) এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা রয়েছে। এই মুহূর্তে সুনীল পত্নী অন্তঃসত্ত্বা। সম্ভবত আগামী সেপ্টেম্বর (September) মাসে বাবা হতে পারেন ভারতের জাতীয় দলের অধিনায়ক। তার জন্য দল থেকে ছুটি নিয়ে স্ত্রীর পাশে থাকার কথা ছিল সুনীলের। কিন্তু তার আগেই […]

ফুটবলার ছাড়ুন, ক্লাবগুলিকে অনুরোধ স্টিমাচের

নিজস্ব প্রতিনিধি: ফুটবলার ছেড়ে দিন, এমনই বার্তা দিয়েছেন ভারতের ফুটবল দলের কোচ ইগার স্টিমাচ। সামনেই বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ম্যাচ আছে। তার আগে দলকে শক্তিশালী করার জন্য প্রত্যেজটি ক্লাবকে এমনই বার্তা দিয়েছেন তিনি। বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচের আগে গুরুত্বপূর্ণ হল এএফসি কাপ। তাই দলের ফুটবলারদের চাইছেন স্টিমাচ। কিন্তু আইএসএলের কারণে কোনও ক্লাবই তাঁদের ফুটবলারদের ছাড়তে নারাজ। […]