বাবার মূর্তি বসায় খুশি হলেও ‘বিশৃঙ্খল’ অনুষ্ঠানে এলেন না নেতাজি-কন্যা

বাবার মূর্তি বসায় খুশি হলেও গোটা আয়োজনকে ‘বিশৃঙ্খলা’ বলে অভিহিত করেন নেতাজি-কন্যা অনিতা। তাই আমন্ত্রণ থাকলেও অনুষ্ঠানে আসেননি তিনি।

দেশজুড়ে শ্রদ্ধাজ্ঞাপণ নেতাজিকে! বার্তা দিলেন মোদি-মমতা

বীর স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীতে এদিন দেশজুড়ে শ্রদ্ধা জানাচ্ছেন আমজনতার পাশাপাশি রাষ্ট্রের কর্ণধাররা। নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রবিবার সকালেই টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন ভাবী ভারতের নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

নেতাজিকে শ্রদ্ধার্ঘ্য! ২.৩ সেন্টিমিটারের মূর্তি বানালেন শিক্ষিকা

বাড়ির কাজ সেরে অবসর সময়ে দীর্ঘ একমাস ধরে সোমাদেবী মাটি দিয়ে এই মূর্তি গড়ে তুলেছেন একটু একটু করে। কোভিডের কারণে এমনিতেই স্কুল বন্ধ। তাই স্কুলে যাওয়ার গল্প নেই। বাড়ির বাইরেও তিনি খুব একতা বার হচ্ছিলেন না। তাই অবসর সময়কে নষ্ট না করে তিল তিল করে গড়ে তুলেছেন তার এই অপূর্ব নিদর্শন।