অনির্দিষ্টকালের জন্য স্থগিত সংসদের অধিবেশন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নির্ধারিত সময়ের একদিন আগেই শেষ হল সংসদের বিশেষ অধিবেশন। বৃহস্পতিবার রাতেই লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়। লোকসভায় চন্দ্রযান-৩ অভিযান নিয়ে আলোচনা শেষ হওয়ার পরেই অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা ঘোষণা করেন অধ্যক্ষ ওম বিড়লা। রাজ্যসভাতে সর্বসম্মতিক্রমে মহিলা সংরক্ষণ বিল পাশ করার পরেই অধিবেশন স্থগিত ঘোষণা করা […]

পুরোনো সংসদ ভবনের নয়া নাম ‘সংবিধান সদন’, ঘোষণা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ সংসদের বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিন নতুন সংসদ ভবনে স্থানান্তরিত হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) এইদিনই পুরাতন সংসদ ভবনের নয়া নাম ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পুরোনো সংসদ ভবনের নয়া নাম ‘সংবিধান সদন’। পুরোনো সংসদ ভবন থেকে শেষবারের মত বক্তব্য রাখার সময় এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী। গণেশ চতুর্থীর মাহেন্দ্রক্ষণে দুপুর ১টা বেজে ১৫ মিনিট নাগাদ নতুন […]

মঙ্গলে সংবিধান নিয়ে হেঁটে সংসদের নয়া ভবনে যাবেন মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠকে কোন ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে চর্চা হল, তা রহস্যই থেকে গেল। কেননা, বৈঠকের পরে আনুষ্ঠানিকভাবে কোনও সাংবাদিক বৈঠক করা হয়নি। সোমবার সংসদের অ্যানেক্স ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরাহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন সন্ধে সাড়ে ছয়টা থেকে বৈঠক শুরু হওয়ার কথা থাকলেও পৌনে সাতটা নাগাদ শুরু হয় […]

সংসদের পুরনো ভবন ভবিষ্যত প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে: মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলন সফলভাবে আয়োজন করার মাধ্যমে গোটা বিশ্বের কাছে ভারতের মাথা উঁচু হয়েছে। গোটা বিশ্বে ভারতকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সোমবার সংসদের বিশেষ অধিবেশন শুরুর পরে লোকসভায় প্রথম ভাষণে এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের ৭৫ বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, ‘সংসদের পুরনো ভবনের সঙ্গে জড়িত অনেক ইতিহাস। অনেক […]

১৭ সেপ্টেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার (১৭ সেপ্টেম্বর) সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্র। সোমবার(১৮ সেপ্টেম্বর) সংসদের বিশেষ অধিবেশন তার আগেই সর্বদলীয় বৈঠকের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা নিয়ে আলোচনা হওয়ায় সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) সংসদের নতুন ভবনে স্থানান্তর হবে। সংসদের বিশেষ অধিবেশন নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি প্রধানমন্ত্রীকে চিঠিতে […]

‘এক দেশ এক ভোট’ নিয়ে কোবিন্দের নেতৃত্বে বিশেষ কমিটি কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী বছর লোকসভা ভোটের সঙ্গে সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংসদের বিশেষ অধিবেশনে ওই সংক্রান্ত বিল পেশের জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবারই এ বিষয়ে বিশেষ বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। কমিটিতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিদের পাশাপাশি আইনজ্ঞদের […]