জালিয়াতির পর্দাফাঁস, ভারতীয় পাসপোর্ট বানিয়ে কুয়েতে বাংলাদেশি যুবক

নিজস্ব প্রতিনিধি, কাটোয়া : কাটোয়ায় বাংলাদেশি যুবকের জালিয়াতির পর্দাফাঁস। জেঠু জেঠিমাকে বাবা মা সাজিয়ে ভারতের পাসপোর্ট হাসিল করেছিল সে। ভারতীয় পাসপোর্ট নিয়ে কুয়েতে পাড়ি দিয়েছিল বাংলাদেশী যুবক। পাসপোর্ট পুনর্নবীকরণের সময় ধরা পড়ে সেটি। জানা গিয়েছে, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল ওই যুবক। ২ বছর ভারতে থেকে এখানকার নথি বানায় সে। বছর দুয়েক ভারতেই বসবাস […]

বায়ুসেনার বিমানে কোচিতে ফিরল কুয়েতে অগ্নিকাণ্ডে নিহত ৪৫ ভারতীয়র দেহ

নিজস্ব প্রতিনিধিঃ কুয়েতে অগ্নিকাণ্ডের ঘটনায় ভারতের প্রায় ৪৫ জন প্রাণ হারিয়েছেন। তাদের  নিথর দেহ দেশে ফিরিয়ে আনার জন্য শুক্রবার  ভোরে বায়ুসেনার একটি বিমান কুয়েত থেকে কেরলের উদ্দেশে রওনা দিয়েছে।  সকাল ১১টা নাগাদ বিমানটি কেরলের কোচিতে অবতরণ করবে। এরপর দিল্লির উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে। বুধবার রাতেই বিদেশমন্ত্রী এস জয়শংকর কুয়েতের বিদেশমন্ত্রী আলি আল-ইয়াহিয়ার সঙ্গে কথা […]

কুয়েতকে হারিয়ে ইতিহাস গড়ার লক্ষ্যে নামছে ভারত

নিজস্ব প্রতিনিধি : কুয়েতকে হারিয়ে ইতিহাস গড়ার হাতছানি ভারতের সামনে। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ জিততে পারলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় রাউন্ডে উঠে যাবে ভারত। ১৯ বছরের ক্যারিয়ারে বৃহস্পতিবারই শেষ ম্যাচে ভারতের হয়ে খেলতে নামছেন সুনীল ছেত্রী। তার আগে বেশ চনমনে লাগল তাঁকে। গত ১২ মাসে ভারত ও কুয়েত পরস্পরের বিরুদ্ধে তিন বার খেলেছে। দুবার সাফে […]

কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচে সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ

নিজস্ব প্রতিনিধি : আগামী ৬ জুন কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপ ও এশিয়া কাপের যুগ্ম যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। তার আগে বুধবার কলকাতায় চলে এল ভারতীয় দল। আগামী কয়েকদিন কলকাতায় প্রস্তুতি সারবে সুনীল ছেত্রীরা। ৬ জুনের সেই ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ। জানা যাচ্ছে, সেই সুনীলকে বিশেষ সংবর্ধনা দেবে আইএফএ। ভুবনেশ্বরে জাতীয় শিবির শেষ করে […]

প্রয়াত কুয়েতের আমির শেখ নাওয়াফ

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হলেন কুয়েতের আমির শেখ নাওয়াফ আল আহমেদ আল সাবা। বয়স হয়েছিল ৮৬ বছর। বার্ধক্যজনিত কারণেই নাওয়াজের মৃত্যু হয়েছে বলে খবর।নাওয়াফের মৃত্যুর পর তাঁর স্থলভিযিক্ত হবেন শেখ মিশাল আল আহমেদ আল জাবের। গত নভেম্বর মাসে শেখ নাওয়াফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন থেকে তাঁর শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ছিলেন চিকিৎসকরা। নভেম্বর থেকে […]

জল সংকটের সম্মুখীন হতে চলেছে বিশ্বের ২৫টি দেশ

নিজস্ব প্রতিনিধিঃ পানীয় জলের সংকট বর্তমানে বিশ্বজুড়ে উদ্বেগের বিষয়। এই প্রভাব বিশেষভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে পড়েছে। জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তন এবং দূষিত জল এই কারণগুলিই জলের ঘাটতি রেখেছে। এই সংকট সুদূরপ্রসারী হতে পারে বলেই মনে করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত রিপোর্টে সেই উদ্বেগই প্রকাশ করা হয়েছে। ওয়ার্ল্ড রিসোর্স ইনস্টিটিউটের অ্যাকুয়াডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাসের সাম্প্রতিক […]

সমকামীতা প্রচারের অভিযোগে কুয়েতে নিষিদ্ধ বার্বি

নিজস্ব প্রতিনিধি: মুসলিম অধ্যুষিত অঞ্চলে সমকামীতার বিষয়টি উদ্বেগের। তাই এবার সিনেমাতে কাঁচি করল তারা। বার্বি একটি হিট সিনেমা। যেখানে রূপান্তরকামী বা সমকামীর বিষয়টি দেখানো হয়েছে। আর সেই কারণেই কুয়েত ও লেবাননে ব্যানড করা হল এই সিনেমাটি। কুয়েতের সিনেমা সেন্সরশিপ কমিটির প্রধান লাফি আল-সুবেই জানিয়েছেন, বার্বি কুয়েতি সমাজকে ভুলপথে চালিত করতে পারে। এমনিতেই যেকোন বিদেশী চলচ্চিত্রের […]