পরিবেশ দফতরের দায়িত্ব ছাড়লেন মমতা, পেলেন কে?

নিজস্ব প্রতিনিধি: বিদেশ সফরে যাওয়ার আগেই সোমবার রাজ্য মন্ত্রিসভায় ছোট্ট রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই রদবদলে যেমন বাবুল সুপ্রিয়, অরূপ রায়দের গুরুত্ব কমিয়েছেন, তেমনই গুরুত্ব বাড়িয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, প্রদীপ মজুমদারদের। শুধু তাই নয়। নিজের হাতে থাকা পরিবেশ দফতরও ছেড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের বিধায়ক গোলাম রব্বানিকে। পঞ্চায়েত ভোটের […]

কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে পৃথক সেল পুরনিগমে

শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমশ বেড়ে চড়া ঠেকাতেই কলকাতা পুরনিগম কর্তৃপক্ষ যে সেল গঠন করতে চলেছে তা রাজ্য সরকারের পরিবেশ দফতরের সঙ্গে সমন্বয় সাধন করেই কাজ করবে। নিত্যদিন বায়ুদূষণের রিপোর্ট তৈরি করে পাঠাবে পরিবেশ দফতরে।