Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কড়া নিরাপত্তা রেড রোডে, স্বাধীনতার অনুষ্ঠানে অংশগ্রহণে অনুমতি সাধারণকে

নিরাপত্তা জোরদার করতে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসিটিভি ফুটেজ। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে শহরের রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ১৫ অগস্ট। সোমবার স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডে হবে কুচকাওয়াজ। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে কলকাতার নিরাপত্তা জোরদার করতে কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। নিরাপত্তা জোরদার করতে শহরের বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসিটিভি ফুটেজ। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে শহরের রাস্তায় চালানো হচ্ছে নাকা তল্লাশি।

এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সাধারণ মানুষের প্রবেশে অনুমতি দেওয়া হয়েছ। পুলিশের কড়া নজরদারি ও নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হচ্ছে রেড রোডের বিভিন্ন জায়গা। নিরাপত্তার কারণে রেড রোডকে মোট ১৩টি জোনে ভাগ করা হয়েছে। একেকটি জোনের দায়িত্বে থাকবেন ডেপুটি কমিশনার পদমর্যাদার আধিকারিক। সোমবার রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের অনুষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২০০ পুলিশ কর্মী। নিরাপত্তার পাশাপাশি স্বাধীনতা দিবসে শহরে নাশকতা রুখতে আগে থেকেই তৎপরতা শুরু করেছে কলকাতা পুলিশ। ভিক্টোরিয়া মেমোরিয়াল,  বিড়লা প্ল্যানেটোরিয়াম, শিয়ালদহ স্টেশন-সহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গা, শপিং মল ও মেট্রো স্টেশনগুলিতে বাড়তি নজরজারি চালানো হচ্ছে পুলিশের তরফে।

গত দু বছর করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে জাঁকজমকভাবে পালিত হয়নি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবছর দেশের স্বাধীনতা দিবসের ৭৫তম বর্ষপূর্তি। কলকাতায় রেড রোডে হবে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ। সোমবার ভোর থেকেই ১২০০ পুলিশ কর্মী রেড রোডের নিরাপত্তা কঠোর  করার লক্ষ্যে মোতায়েন থাকবে। ওই পুলিশকর্মীদের নেতৃত্ব দেবেন মোট ছয় জন যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসার। এছাড়াও সোমবার রেড রোডে থাকার কথা লালবাজারের অতিরিক্ত পুলিশ কমিশনার পদমর্যাদার আধিকারিকদের।

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

0:00