Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বারাসতে উদ্ধার হল প্রায় ৪ কোটি টাকা মূল্যের সোনা

উদ্ধার হল প্রায় চার কোটি টাকার সোনা। শুল্ক দফতরের আধিকারিকরা উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের একটি দোকান থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: পার্থ ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ৫০ কোটি টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় এখনও সরগরম রাজ্য রাজনীতি। তার মাঝে এবার উদ্ধার হল প্রায় চার কোটি টাকার সোনা। শুল্ক দফতরের আধিকারিকরা উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের একটি দোকান থেকে এই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করেন।

শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে, বারাসতের একটি সোনার দোকান থেকে ৯.৮৬৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। প্রায় ১০ কেজি এই সোনার বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এই বিপুল টাকার সোনা কীভাবে কোনও নিয়ম না মেনে আনা হল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে ওই ব্যবসায়ীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন শুল্ক দফতরের আধিকারিকরা।

উল্লেখ্য এর আগে বড়বাজারের একটি দোকান থেকে বহু মূল্যের সোনা উদ্ধার করেছিলেন শুল্ক দফতরের আধিকারিকরা। বড়বাজারের সেই দোকানে তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে চার কোটি টাকা মূল্যের সোনা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। বড়বাজারের ওই দোকান থেকে ৯০২০.৪৬ গ্রাম সোনা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা এই সোনার বাজারমূল্য ৪ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানিয়েছেন আধিকারিকরা। বেআইনিভাবে সোনা পাচারের সঙ্গে কে বা কারা যুক্ত, কোথা থেকে এই সোনা আনা হয়েছে তা জানতে তদন্ত শুরু করে শুল্ক দফতরের আধিকারিকরা। শুল্ক দফতরের আধিকারিকদের অনুমান, ওই সোনা নিয়ে আসা হয়েছে বিদেশ থেকে। বড় কোনও পাচারচক্র এই কাণ্ডে যুক্ত থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00