Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ম্যাকবেথীয় উচ্চাশা’ রাজ্যপালকে কটাক্ষ শিক্ষামন্ত্রীর

রাজ্যপালের ‘হ্যামলেট হব না’ বক্তব্যের পাল্টা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপাল (GOVERNOR) সিভি আনন্দ বোস বলেছিলেন ‘হ্যামলেট হব না’। তার পাল্টা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কটাক্ষ, ‘ম্যাকবেথীয় উচ্চাশা’।

মঙ্গলবার শিক্ষামন্ত্রী (EDUCATION MINISTER) বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা কুক্ষিগত করতে চাইছেন রাজ্যপাল। অভিযোগ, শিক্ষা দফতরকে জানাচ্ছেন না কিছুই। তারপরেই রাজ্যপালের ‘হ্যামলেট হব না’ বক্তব্যের পাল্টা বলেন, ওঁর উচ্চাশা ম্যাকবেথের মতো।

উল্লেখ্য, রাজ্যপালকে ভুল বোঝানো হচ্ছে। গতকাল এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী ‘আচার্য’ ইস্যুতে বলেছিলেন, ওই পদ সাম্মানিক। আরও বলেছিলেন, যখন রাজ্যপালকে চ্যান্সেলর রাখা হয়েছিল তখন রাজ্যে বিশ্ববিদ্যালয় ছিল ১২টি। আর এখন আছে ৪২টি। বলেন, সবকিছুর নিয়ম আছে। শিক্ষা দেখে শিক্ষা দফতর। স্পষ্ট বার্তা ছিল, ওঁর বিল পছন্দ না হলে সেই বিল ফেরৎ পাঠাতে পারেন।

ঠিক তার পরের দিনই আবারও মুখ খুললেন শিক্ষামন্ত্রী। এর আগেও একাধিকবার সরব হয়েছিলেন তিনি। শিক্ষা দফতরকে না জানিয়ে হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়া এবং ‘ইচ্ছে মতো’ উপাচার্য নিয়োগ করার অভিযোগ তাঁর বিরুদ্ধে তুলেছে শিক্ষা দফতর।  

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00