নিজস্ব প্রতিনিধি: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? কাজের প্রয়োজন? অ্যাক্সিস ব্যাঙ্কে পেয়ে যেতে পারেন চাকরির সুযোগ। অ্যাক্সিস ব্যাঙ্ক সারা বাংলাজুড়ে তাদের বিভিন্ন ব্রাঞ্চে কর্মী নিয়োগ করছে। আবেদনের আগে জেনে নিন সবিস্তার।

যে সব পদে লোক নিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক, সেগুলি হল রিলেশনশিপ ম্যানেজার, সেলস ম্যানেজার, কাস্টমার সার্ভিস অফিসার। মোট ৪২ জনকে নিয়োগ করা হবে। পুরুষ, মহিলা, এসসি, এসটি, ওবিসি, জেনারেল আবেদন করতে পারবে। যোগ্যতা হিসাবে উচ্চমাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। ভালো কথা বলার দক্ষতা থাকতে হবে। সেই সঙ্গে কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩১ বছরের মধ্যে। মাসিক বেতন শুরু ১৪৪০০ টাকা থেকে ২২০০০ টাকা। পিএফ এবং ইএসআই এর সুবিধা থাকবে। আবেদনের শেষ সময় ২২ জুন, ২০২৩। যোগাযোগ করতে হবে যে ব্যক্তির সঙ্গে: রাজদীপ রায়, মোবাইল নম্বর 9703864055/7003956832। ফোন করে অথবা হোয়াটস্যাপ করে নিজের বায়োডাটা জমা দিতে হবে। অথবা মেল করা যাবে axiscorporate8@gmail.com এই আইডিতে।

ইন্টারভিউ এর সময় ছবি, আপডেটেড বায়োডাটা, আইডি প্রুফ এবং ফরমাল পোশাক পরে আসতে হবে চাকরিপ্রার্থীদের। সেইসঙ্গে শিক্ষাগত যোগ্যতার সমস্ত নথি নিয়ে যেতে হবে।