Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে মেসেজ করেই বহুতল থেকে ঝাঁপ দিলেন আইনজীবী

মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, বিকেল নাগাদ জীবন সুধা বিল্ডিংয়ে গিয়েছিলেন তিনি।

Share:

নিজস্ব প্রতিবেদক:  স্ত্রীকে মেসেজ করেছিলেন স্বামী। তারপরেই বহুতলের ছাদ থেকে ঝাঁপ দেন আইনজীবী (Advocate)। বিকেল ৪ টা নাগাদ স্ত্রীর হোয়াটস আপ-এ পাঠানো হয়েছিল এই মেসেজ। এরপরেই ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা (Suicide) করেন স্বামী। চৌরঙ্গীর এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, আত্মহত্যাকারী আইনজীবীর নাম উৎপল রায় (৪৫+)। রিজেন্ট পার্কের শ্যামা প্রসাদ পল্লীর বাসিন্দা ছিলেন। স্থানীয়দের কাছ থেকে আত্মহত্যার খবর যায় পুলিশের (Police) কাছে। সঙ্গে সঙ্গে আসে শেক্সপিয়র থানার পুলিশ। দেহ উদ্ধার করা হয়। মৃতদেহের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি সুইসাইড নোট। পুলিশ সূত্রে খবর, বিকেল নাগাদ জীবন সুধা বিল্ডিংয়ে গিয়েছিলেন তিনি। এই বিল্ডিং চৌরঙ্গীতে অবস্থিত। এখানের ১৯ তলা থেকেই ঝাঁপ দিয়েছিলেন উৎপল। এরপর তাঁর দেহ স্থানীয়দের সহযোগিতায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। চিকিৎসকরা দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু হয়েছে আইনজীবীর।

উদ্ধার হওয়া আইনজীবীর সুইসাইড নোটে লেখা, তিনি আর্থিক কষ্টে ভুগছিলেন। নিয়ে ফেলেছিলেন বহু টাকা। সেই টাকা শোধ করার ক্ষমতা নেই তাঁর। সেই জন্য ভুগছিলেন মানসিক অবসাদে। আর তা থেকেই আত্মহত্যা। মৃতের পরিবারসূত্রেও জানা গিয়েছে, আর্থিক কষ্টে ছিলেন তাঁরা।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই লাউডন ষ্ট্রিটের বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক ব্যবসায়ী। তিনিও মানসিক অবসাদে ভুগছিলেন। আর এরপরেই বেছে নেন আত্মহত্যার সিদ্ধান্ত। এই ঘটনার কয়েকদিন পরেই আত্মহত্যা করলেন এই আইনজীবী। তাঁরও সুইসাইড নোটে লেখা, মানসিক অবসাদে ভুগেই আত্মহত্যা। তিনি ঋণে জর্জরিত ছিলেন। আইনজীবী স্ত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও এই কথাই জানিয়েছিলেন। আর তারপরেই স্ত্রীর মোবাইলে আসে পুলিশের কল।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00