Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগানে মদের আসর, প্রতিবাদ করায় আইনজীবীর বাড়িতে তাণ্ডব

বাড়ির সামনে বাগানে মদের ঠেক বসিয়েছিল পাঁচ যুবক। তারই প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবী ফয়জল আহমেদ ও তাঁর স্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির সামনে বাগানে চলছিল মদের আসর। সেই সঙ্গে গালিগালাজ, হইহুল্লোড়। প্রতিবাদ জানিয়েছিলেন আইনজীবী (Advocate) দম্পতি। আর তাতেই চলল বাগানে ভাঙচুর। শুধু তাই নয় বাড়িতে ঢুকেও মারধর, তাণ্ডব ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানার বনহুগলির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ (Police)।

অভিযোগ, বাড়ির সামনে বাগানে মদের ঠেক বসিয়েছিল পাঁচ যুবক। পাল্লা দিয়ে চলছিল অশ্রাব্য গালিগালাজ, চিৎকার, হইহুল্লোড়। তারই প্রতিবাদ জানিয়েছিলেন নরেন্দ্রপুর থানার বনহুগলির বাসিন্দা আইনজীবী ফয়জল আহমেদ ও তাঁর স্ত্রী। অভিযোগ, তারপরেই বাগানে গাছ ও টবে ভাঙচুর চালায় তারা। শুধু তাই নয়, আইনজীবী ও তাঁর স্ত্রীকে মারধর করা হয় বলেও অভিযোগ। আরও দাবি, ওই আট যুবক তাণ্ডব চালাতে চালাতে ঢুকে পড়ে বাড়িতে। এরপর ঘরের ও বাথরুমের দরজা ভেঙে ফেলে তারা। শুধু তাই নয় বাড়ির জিনিসপত্র ছোঁড়া ও ভাঙা হয় বলে অভিযোগ। বিষয়টি এলাকাবাসীদের নজরে আসে। তারপর তাঁদের সাহায্যে আইনজীবী দম্পতি থানায় যান। সেখানেই ওই পাঁচজন অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। আক্রান্ত ফয়জল বলেন, সকাল থেকেই বসেছিল মদের আসর। বারবার বারণ করলেও তা শোনেনি মদ্যপায়ীদের দল। উল্টে লাঠি নিয়ে মারতে আসে পাঁচ মদ্যপায়ী। এও বলেন, ফয়জলকে তাদের হাত থেকে বাঁচাতে গেলে আক্রান্ত হন আইনজীবীর স্ত্রী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনায় এলাকাবাসীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ফোন নম্বর ছাড়াই করা যাবে চ্যাট, হোয়াটসঅ্যাপে আসছে বিশেষ ফিচার

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

জলের দরে বড় ডিসপ্লের স্মার্ট টিভি কেনার সুযোগ, ধামাকা অফার দিচ্ছে Flipkart

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

দশম শ্রেণির পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেলেন ‘কুলফি কুমার বাজেওয়ালা’ খ্যাত মায়রা

দেওরের প্রেমে অন্ধ হয়ে স্বামীকে খুন স্ত্রীর, গ্রেফতার ২

0:00