Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাহুল দ্রাবিড়ের মতো বাঘ একবারই জন্মায়: রস টেলর

আত্মজীবনী প্রকাশিত

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের প্রাক্তন ব্যাটার রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) প্রশংসায় পঞ্চমুখ নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক রস টেলর (Ross Taylor)। সম্প্রতি তাঁর একটি আত্মজীবনী প্রকাশিত হয়েছে, যেখানে তাঁকে প্রশংসা করতে দেখা গেল রাহুল দ্রাবিড়ের। এই প্রসঙ্গে রস উল্লেখ করেন রাহুল দ্রাবিড়ের সঙ্গে রনথম্বর অভয়ারন্য বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা।

রস টেলরের কথায়- সে সময় ভারতে। দ্রাবিড়কে নিয়ে রনথম্বর অভয়ারণ্যে (Ranthambore National Park)  যাওয়ার খুব ইচ্ছে ছিল। ওর কাছে জানতে চেয়েছিলাম, কতবার ও এই অভয়ারণ্যে এসেছে? যতবার এসেছে, ততবার সে বাঘের দেখা পেয়েছিল কি না? জবাবে দ্রাবিড় বলে – ২১ বার এসেছে। একবারের জন্য বাঘের দেখা পায়নি।

রাহুলের (Rahul Dravid) ওই জবাব শুনে ঠিক করি ঘরে বসে ডিসকভারি চ্যানেল দেখব। পরে মনে হল, এসেছি যখন তখন অভয়ারণ্যে ঘুরেই আসি। বসে আছি তো বসেই আছি। বাঘের আর দেখা নেই। আচমকাই গাইড হাত নেড়ে আমাদের ইশারা করল। তাকিয়ে দেখি দূরে সে গম্ভীরভাবে হেটে চলেছে। রাহুলকে ফোন করে জানাই বাঘের দেখা পাওয়া গিয়েছে। আমাদের সঙ্গে আরও অনেকে ছিল। তাদেরও মন বাঘের দিকে।

একটু পরে দেখি, একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামছেন রাহুল (Rahul Dravid) দ্রাবিড়। আর দ্রাবিড়ের দেখা যারা বাঘ দেখতে এসেছিল তারা বাঘের ছবি না তুলে রাহুল দ্রাবিড়ের ছবি তুলতে ব্যস্ত। সেদিন প্রথম বুঝতে পারলাম – বনে কয়েক হাজার বাঘ থাকতে পারে। কিন্তু দ্রাবিড়ের মতো বাঘ একবারই জন্মায়।

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

0:00