নিজস্ব প্রতিনিধি : বৃষ্টির কারণে প্রথম দিন ভেস্তে গেল ব্রিসবেন টেস্ট ম্যাচ। শেষ হল প্রথম দিনের খেলা। প্রথম দিনের খেলা শেষ করে দিলেন আম্পায়ারেরা। ১৩.২ ওভারের বেশি খেলা সম্ভব হল না। ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়া ১৩.২ ওভারে ২৮/০।

১৩.২ ওভার হওয়ার পরেই বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর জন্য মধ্যাহ্নভোজের বিরতিও দেওয়া হয়েছিল। এরপরেও খেলা শুরু করা সম্ভব হয়নি। দ্বিতীয় সেশনে একটি বলও খেলা হল না। চা বিরতির সময়ও পেরিয়ে গিয়েছে। এখনও বৃষ্টি চলছে ব্রিসবেনে। ফলে তৃতীয় সেশনে এখনও পর্যন্ত খেলা শুরু করা সম্ভব হয়নি।

খোয়াজা(১৯)এবং ম্যাকসুইনি(৪)ওপেন করতে নেমেছিলেন। ভারতের তিন পেসার বল করলেও কেউ উইকেট নিতে পারেননি। অ্যাকুওয়েদার থেকে ব্রিসবেনের লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়া গিয়েছে। সেখানে বলা হয়েছিল, ম্যাচের প্রথমদিনই সবথেকে বেশি বৃষ্টি হবে। শনিবার(১৪ ডিসেম্বর)আনুমানিক ৮৮ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র বৃষ্টিই নয়, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আদৌ কত ওভার খেলার সম্ভাবনা রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিল।

কেরিয়ারে বড় ধাক্কা, সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল ইসিবি

এদিকে পরবর্তী চারদিন বৃষ্টি কিছুটা হলেও কমবে বলে জানা গিয়েছে। তবে দ্বিতীয়দিন সকালেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেকারণে প্রথম সেশনের খেলা কিছুটা হলেও বিঘ্নিত হতে পারে বলে মনে করছে অনেকেই।