গুজরাতের কাছে হারের পরে বড় সড় শাস্তির মুখে হার্দিক পাণ্ড্য

Share:

নিজস্ব প্রতিনিধি: শুভমন গিলের গুজরাত টাইটান্সের কাছে হারের ক্ষতে প্রলেপ পড়ার আগেই বড়সড় শাস্তির মুখে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। চলতি আইপিএলে গুজরাতের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে। 

একদিকে দলের হার নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে হার্দিক। তার উপর ফের স্লো ওভার রেটের শাস্তি ভুগতে হচ্ছে হার্দিককে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজরাট টাইটান্সের বিরুদ্ধে স্লো ওভার রেটের কারণে হার্দিকের ১২ লক্ষ টাকা জরিমানা হয়েছে। এই আইপিএল মরসুমে গুজরাটের এটি প্রথম স্লো ওভার রেটের জরিমানা। আইপিএলের আচরণবিধির ২.২ ধারার অধীনে ন্যূনতম ওভার রেট অপরাধ লঙ্ঘন করেছে মুম্বই।

গত মরসুমে মুম্বই তিন ম্যাচে স্লো ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত হয়েছিলেন হার্দিক। সেই তিনি স্লো ওভার রেটের নির্বাসন কাটিয়ে ফিরেও শান্তি পেলেন না। আইপিএলের নতুন নিয়ম অনুযায়ী, স্লো ওভার রেটের জন্য কোনও দলের অধিনায়কের সর্বোচ্চ শাস্তি হতে পারে বড় অঙ্কের জরিমানা। এ ছাড়াও স্লো ওভার রেটের জন্য ফিল্ডিং রেস্ট্রিকশন হতে পারে। আগে এই নিয়ম ভঙ্গ করলে নির্বাসিত হতে হত। তবে এখন আর অধিনায়ককে নির্বাসিত হতে হবে না।

উল্লেখ্য,আইপিএলের এবারের মরশুমে টানা দুই ম্যাচ হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পরাজয়ের পর শনিবার গুজরাট টাইটান্সের কাছে হেরেছেন রোহিত শর্মারা।টানা দুই হারের পর ব্যাটারদের ব্যর্থতার কথাই জানিয়েছিলেন মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘সবে দুটো ম্যাচ হয়েছে। কিন্তু ব্যাটারদের ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়াতে হবে। আশা করি সেটা দ্রুত করে দেখাতে পারবে আমাদের ব্যাটসম্যানেরা।’ গুজরাটের বিপক্ষে হারের কারণ হিসেবে তিনি বলেন, ‘ফিল্ডিং করার সময়ও আমরা পেশাদারিত্ব দেখাতে পারিনি। অতিরিক্ত ২০-২৫ রান দিতে হয়েছে।’

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

কেন উইকেট পাচ্ছেন না বুমরাহ? বড় স্বীকারোক্তি মুম্বই কোচের

‘এখন নতুন নেতা তৈরির সময়’, মুম্বইয়ের অধিনায়কত্ব ছাড়লেন অজিঙ্ক রাহানে

আইপিএল ফাইনালে জনবিস্ফোরণ, নয়া ইতিহাস গড়েছে দর্শক সংখ্যা

মাত্র ২৯ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ক্যারিবীয় ক্রিকেটার

আইপিএলের সেরা বারোয় ঠাঁই হল না রোহিতের, নেই কেকেআরের কোনও ক্রিকেটার

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা, পদপিষ্ট হয়ে কমপক্ষে ৭ জনের মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]