রূপান্তরকামীদের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি : ইসিবিতে বড়সড় পরিবর্তন। রূপান্তরিত নারীর ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করল ইসিবি (ইংল্যান্ড ক্রিকেট বোর্ড)। ঘরোয়া ক্রিকেটে মেয়েদের শীর্ষ প্রতিযোগিতায় আর অংশ নিতে পারবেন না ‘ট্রান্সজেন্ডার’ বা রূপান্তরকামীরা। সংস্থাটি জানিয়েছে, পুরুষ বয়ঃসন্ধির মধ্য দিয়ে যাওয়া কেউ রূপান্তরিত হয়ে নারী দেশটির শীর্ষ দুটি স্তর টায়ার ওয়ান ও টায়ার টুতে খেলতে পারবেন না। এই নিয়মটি মেয়েদের ‘দ্য হান্ড্রেড’–এও কার্যকর করা হবে।

এই নিয়মে আরও বলা হয়, ঘরোয়া ক্রিকেটের তৃতীয় স্তর থেকে নিচে এবং বিনোদনমূলক ক্রিকেটে রূপান্তরিত নারীদের অংশগ্রহণে বাধা নেই।

রূপান্তরিত নারীদের অংশগ্রহণে নিষেধাজ্ঞার বিষয়ে ইসিবি জানিয়েছে, ‘বিস্তৃত পরামর্শ’ এবং ‘ন্যায্যতা, নিরাপত্তা ও অন্তর্ভুক্তি’র মধ্যে মিথস্ক্রিয়া বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ‘পরামর্শ গ্রহণকালে সংগৃহীত বিস্তৃত মতামত, ২০২৩ সালে পরিচালিত আলোচনা পর্ব এবং প্রাসঙ্গিক বিজ্ঞান ও চিকিৎসা প্রমাণ বিবেচনায় নিয়ে ইসিবি সিদ্ধান্ত নিয়েছে, ২০২৫ সাল থেকে মেয়েদের পেশাদার ঘরোয়া ক্রিকেটে আইসিসির মতো একই নীতি গ্রহণ করা হবে।’

শুধু তাই নয়, এই বিবৃতিতে ইসিবি আরও জানায়, এই নীতিগুলি সর্বসাপেক্ষ আলোচনার মাধ্যমে আগামী মাসগুলোতে চালু হবে। ২০২৫ সালের ঘরোয়া মরশুমের জন্য এই নিয়মটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। আইসিসি ট্রান্সজেন্ডার বিষয়ে দুই বছরের মধ্যে পর্যালোচনার কথা বললেও ইসিবি এই নিয়ে আর কিছু জানায়নি।

এদিকে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণকে ‘জটিল বিষয়’  উল্লেখ করে ইসিবি বিবৃতিতে লিখেছে, ‘ইসিবি মনে করে ট্রান্সজেন্ডারদের অংশগ্রহণ একটি জটিল ক্ষেত্র। যেটায় অনেকে দৃঢ়তাপূর্ণ দৃষ্টিভঙ্গি ধারণ করে এবং সব বিবেচনার মধ্যে ভারসাম্য রাখা সম্ভব হয় না।’

তবে ইসিবির বিদ্যমান নিয়মে ট্রান্সজেন্ডাররা লিখিত ছাড়পত্রের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারেন। তাঁদের রূপান্তরিত হওয়ার প্রমাণ পর্যালোচনা করে খেলার বিষয়ে ছাড়পত্র দেওয়া হতে পারে।

ইংল্যান্ডে টেস্ট সিরিজে সাফল্য, ক্যানসার আক্রান্ত দিদিকে নিয়েই স্বপ্নপূরণ

ওভাল টেস্ট শুরুর মুখে ইংল্যান্ডকে বাড়তি সুবিধার অভিযোগে নালিশ ভারতের

স্পেনের স্বপ্নকে ভেঙে ফের ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড

হাতের আঙুলের হাড় ভাঙায় ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন নাইটের তরুণ ব্যাটার

ইংল্যান্ডে ভারতীয় দলে যোগ দিলেন এই বিদেশি, কোন দায়িত্ব পেলেন?

কফিন তো নয় চকলেট বাক্স! অভিনব উপায়ে শেষ বিদায় চকলেট ‘দিওয়ানা’কে

জল্পনায় জল! ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হচ্ছেন অবসর ভেঙে ফেরা সেই স্টোকস

চ্যাম্পিয়ন্স ট্রফির বিগ ম্যাচের আগেই প্রতিপক্ষকে কড়া বার্তা হেডের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]