নিজস্ব প্রতিনিধিঃ আইসিসি-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেটাররা। রবিবারই আইসিসি পাকিস্তান বোর্ডকে ( PCB) লিখিত আকারে জানিয়ে দিয়েছে ভারত। আর তাতেই ক্ষোভে ফুঁসছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB)। বিভিন্ন পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভবিষ্যতে ভারতের সঙ্গে যেকোনো মঞ্চে ক্রিকেট ম্যাচ না খেলার অবস্থান নিতে যাচ্ছে পাকিস্তান। তবে এই নিয়ে এখন পর্যন্ত পিসিবির তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই প্রসঙ্গে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক পিসিবির আধিকারিক জানিয়েছেন, ‘ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করলে ক্ষতি শুধু পাকিস্তানেরই হবে না, ভারতেরও হবে। কারণ যে কোনো টুর্নামেন্টে উত্তেজনার পারদ বাড়াতে ভারত–পাকিস্তান ম্যাচই মূখ্য ভূমিকা রেখে থাকেন।‘ বলা বাহুল্য, আইসিসি চ্যাম্পিয়নস টুর্নামেন্টের সূচি ঘোষণা করার কথা ছিল আজ। তবে ভারতের পক্ষ থেকে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে নেওয়াতেই স্থগিত হয়েছে কর্মসূচী।
উল্লেখ্য, ২০০৮ সালে পাকিস্তানে সর্বশেষ ম্যাচ খেলেছে ভারতীয় ক্রিকেট দল। এরপর ২০১২-১৩ সালে, ভারতের মাটিতে অনুষ্ঠিত হয়েছিল পাক- ভারত ম্যাচ। এরপর এক দশকের বেশি সময় ধরে আইসিসি ও এসিসির ম্যাচ ছাড়া ভারত-পাকিস্তান নিজেদের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। শুধু তাই নয় ২০২৩ এশিয়া কাপের আয়োজক হিসাবে পাকিস্তান দায়িত্বে থাকায় ভারত খেলেনি টুর্নামেন্ট। এবার ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আর তাতেই বেশ অসন্তুষ্ট হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB)।