Swami Vivekananda: ‘ভেঙেছ দুয়ার এসেছ জ্যোতির্ময়, তোমারি হউক জয়’

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায় : কেটে গেল ১৩১টা বছর। আজই সেই স্মরণীয় দিন, যে দিন তিনি বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে এক আলাদা মাত্রা দিয়েছিলেন; হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করেছিলেন সকল ধর্মের ঊর্ধ্বে। মাথায় গেরুয়া পাগড়ি, পরনে গাঢ় খয়েরি রঙের শ্যুট, পায়ে বুট আর কোমরে একটি কাপড় কোমরবন্ধনী হিসেবে বাঁধা। মুখে উজ্জ্বল দীপ্তি। ঠিক যেন চোখ দিয়েই মানুষের ভেতর পর্যন্ত দেখে নেবেন তিনি। যখন মঞ্চে একজন কনিষ্ঠ বক্তা রূপে উঠে দাঁড়িয়েছিলেন তিনি, এক ঝলকেই সকলের দৃষ্টি আকর্ষিত হয়েছিল এই ৩০বছরের যুবক সন্ন্যাসীর  দিকে। কে জানত তখন যে, তার ঠিক ৯ বছর পরের ১১ই সেপ্টেম্বরে আর থাকবেন না তিনি ! থেকে যাবেন শুধু মানুষের মনে -প্রাণে।

১৮৯৩ সালে আজকের দিনে অর্থাৎ ১১ই সেপ্টেম্বর শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দুধর্মের উপর তাঁর অবিস্মরণীয় ঐতিহাসিক ভাষণটি পশ্চিমা বিশ্বের মানুষদের অবাক করে দিয়েছিল। তিনি দেবী স্বরস্বতীকে স্মরণ করে তাঁর বক্তৃতা শুরু করেছিলেন। বক্তৃতার শুরুতেই “আমেরিকার ভাই ও বোনেরা” কথাটি শ্রোতাদের বিমোহিত করেছিল এবং সর্বজনীন ভ্রাতৃত্ব ও ধর্মীয় সহনশীলতার বার্তার জন্য সুর স্থাপন করেছিল। আশা করি বুঝতেই পারছেন, কার কথা বলা হচ্ছে ! তিনি হলেন মানবতা ও বেদান্ত শিক্ষার মূর্ত প্রতীক মূর্তমহেশ্বর স্বামী বিবেকানন্দ, যাঁর আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত (১২ই জানুয়ারি, ১৮৬৩ – ৪ঠা জুলাই, ১৯০২) । 

স্বামী বিবেকানন্দ বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের সহনশীলতা এবং গ্রহণযোগ্যতার গুরুত্ব সম্পর্কেও ভাষণ দিয়েছিলেন এবং এই ধারণার উপর জোর দিয়েছিলেন যে সমস্ত ধর্ম শেষ পর্যন্ত একই সত্যের দিকে নিয়ে যায়। ১১ই সেপ্টেম্বরের শিকাগোয় তাঁর ঐতিহাসিক বক্তৃতাটির একটি উদ্ধৃতি দেওয়া হল :

‘Sisters and Brothers of America,

It fills my heart with joy unspeakable to rise in response to the warm and cordial welcome which you have given us. I thank you in the name of the most ancient order of monks in the world; I thank you in the name of the mother of religions; and I thank you in the name of the millions and millions of Hindu people of all classes and sects.

 

My thanks, also, to some of the speakers on this platform who, referring to the delegates from the Orient, have told you that these men from far-off nations may well claim the honour of bearing to different lands the idea of toleration. I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. We believe not only in universal toleration, but we accept all religions as true. I am proud to belong to a nation which has sheltered the persecuted and the refugees of all religions and all nations of the earth. I am proud to tell you that we have gathered in our bosom the purest remnant of the Israelites, who came to southern India and took refuge with us in the very year in which their holy temple was shattered to pieces by Roman tyranny. I am proud to belong to the religion which has sheltered and is still fostering the remnant of the grand Zoroastrian nation. I will quote to you, brethren, a few lines from a hymn which I remember to have repeated from my earliest boyhood, which is every day repeated by millions of human beings: ‘As the different streams having their sources in different places all mingle their water in the sea, so, O Lord, the different paths which men take through different tendencies, various though they appear, crooked or straight, all lead to Thee.’

স্বামী বিবেকানন্দের প্রত্যাবর্তন দিবসের স্মরণে বিশেষ ট্রেন চালাল পূর্ব রেল

রাজসভায় বাঈজীর গান শুনে কেঁদে ফেলেছিলেন স্বামীজী – জানুন অজানা কাহিনী 

দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরই ছিল নেতাজির শক্তির উৎসস্থান

তরুণ নরেনের কণ্ঠে যে গান শুনে ভাবসমাধিস্থ হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণ

এক অহঙ্কারী সাধুর দর্পচূর্ণ করেছিলেন স্বামীজি…জানেন কী এই মজার কাহিনি

হাড়হিম কাণ্ড! জানেন কী স্বামীজির মৃত্যুর পর শ্মশানে কী ঘটেছিল ?

আজ বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি, স্বামীজির ৫ অমৃতবাণী জানুন

১৩১ বছর আগে জীবনের তোয়াক্কা না করেই উত্তাল সমুদ্রের মাঝে শিলাখণ্ডে ধ্যানে বসেছিলেন স্বামীজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]