Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Salman Rushdie: ভালো আছেন রুশদি, বের হলেন ভেন্টিলেটর থেকে

অবশেষে স্বস্তি। আগের থেকে ভালো আছেন বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি। ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে তাঁকে।

Share:

নিউইয়র্ক: অবশেষে স্বস্তি। ভালো খবরে কিছুটা উৎকন্ঠার অবসান। আগের থেকে ভালো আছেন বুকারজয়ী ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি। ভেন্টিলেটর থেকে বার করা হয়েছে তাঁকে। তিনি কথাও বলতে পারছেন। এমনটাই জানিয়েছেন লেখকের এজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি।

হামলার কারণে ‘দ্য স্যাটানিক ভার্সেসে’র লেখক একটি চোখ হারাতে পারেন বলে আগে জানিয়েছিলেন তাঁর এজেন্ট। রুশদির হাতের স্নায়ুও ছিঁড়ে গিয়েছে। তাঁর যকৃৎ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানা গিয়েছিল। তবে রবিবার রুশদির বন্ধু সাহিত্যিক আতিশ তাসির টুইট করে সাহিত্যিকের শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছেন। তাঁর টুইট থেকেও জানা যায়, রুশদি এখন আর ভেন্টিলেটরে নেই। কথা বলছেন। এমনকী স্বভাবসিদ্ধ রসিকতাও করতে দেখা গিয়েছে তাঁকে।  তবে ভেন্টিলেটর থেকে রুশদিকে বার করা হলেও বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন রয়েছে, এ ব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি।

শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউসনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় হামলা চালানো হয় রুশদির উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে ওঠার সময় বুকারজয়ী লেখকের উপর ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এক হামলাকারী। কয়েক সেকেন্ডের মধ্যে বেশ কয়েক বার ছুরির কোপ বসানো হয় লেখকের ঘাড়ে-বুকে-পেটে। রক্তে ভেসে যায় এলাকা। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এর পর রুশদিকে হেলিকপ্টারে করে তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

রুশদির ২৪ বছর বয়সি হামলাকারী হাদি মাতারকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার তাকে আদালতে পেশ করা হয়। তাকে শতকা কাউন্টি জেলে রাখা হয়েছে। সে নিউ জার্সির বাসিন্দা। প্রাথমিক ভাবে হামলাকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখে মনে করা হচ্ছে, সে শিয়া চরমপন্থী। ইরানের ইসলামিক রেভিলিউশনারি গার্ড তথা IRGC-রও সমর্থক সে। মাতার কোন দেশের বাসিন্দা তা এখনও জানা যায়নি। তার কোনও ক্রিমিনাল রেকর্ড ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতে সে নিজেকে নির্দোষ বলে দাবি করলেও, আইনজীবীরা বিচারককে জানিয়েছেন এই হামলা যে পূর্বপরিকল্পিত তা পরিষ্কার।

 

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

0:00