আন্তর্জাতিক ডেস্ক: প্রাকৃতিক দুর্যোগের শিকার যাত্রীবাহী বিমান। অবতরণের আগেই বিমানটি একটি হ্রদে গিয়ে পড়ে। এই খবর লেখা পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারীদল। এই খবর লেখা পর্যন্ত তল্লাশি অভিযান চলছে।২৬জনকে উদ্ধার করা হয়েছে। আহতদের ভর্তি করা হয়েছি নিকটবর্তী হাসপাতালে।  

দুর্ঘটনাটি ঘটেছে তানজানিয়ায়। বিমানটিতে ছিলেন ৪৩জন।এদের মধ্যে ৩৯জন যাত্রী। দুর্ঘটনাটি ঘটে বিমানবন্দর থেকে ১০০ মিটার দূরে। বিমানটি তানজানিয়ার প্রিসিসন বিমানসংস্থার। বাবুকা বিমানবন্দরে আঞ্চলিক পুলিশ প্রধান উইলিয়াম ওয়ামপাঘালে জানিয়েছেন, রাজধানী দার এস সালাম থেকে ৪৩জনকে নিয়ে একটি যাত্রীবাহী বিমান কাগেরার দিকে যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে বিমানটি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়ে। পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় ছোট বিমানটি গিয়ে পড়ে বিমানবন্দর থেকে অনতিদূরে একটি হ্রদে। দুর্ঘটনার খবর পাওয়ার পরে পরে ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। পৌঁছে যায় বিপর্যয় মোকাবিলা বাহিনী। হ্রদ থেকে ২৬জনকে জীবীত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের উদ্ধারের চেষ্টা চলছে।

বিমান দুর্ঘটনার খবর পেয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জানিয়েছেন, হাসপাতালে ভর্তি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। নিজের টুইটার হ্যান্ডেলে প্রেসিডেন্টের টুইট – একটি বিমান দুর্ঘটনার খবর পেয়েছি। এখনও পর্যন্ত তিনজন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত বিমানের বাকি যাত্রীদের উদ্ধারের চেষ্টা চলছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত আমাদের সকলের শান্ত ও ধৈর্য্য ধরতে হবে। মৃত তিনের পরিচয় জানা যায়নি। 

আরও পড়ুন বেঁচে নেই কেউ! চিনের বিমান দুর্ঘটনায় মৃত ১৩২