Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জয়শঙ্করের প্রশংসা করে ইমরান: ভারত কারও হুকুমে চলে না

জনসভা লাহোরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিদেশ নীতির প্রশংসা শোনা গেল ইমরানের (Imran) গলায়। কড়া সমালোচনা করলেন পশ্চিমের। রেয়াত করলেন না ক্ষমতায় আসীন শেহবাজ সরকারকে। দিল্লির বিদেশনীতির প্রশংসা করতে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সমাবেশে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (Foreign Minister S Jaishankar) ভাষণ দেওয়া ভিডিয়োর একটি ক্লিপ প্রদর্শন করেন। সেই সঙ্গে জানান, ভারত কারও হুকুম চলে না।

ইমরানের জনসভা ছিল লাহোরে (Lahore) । সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বলেন- যে সময়ে ভারত স্বাধীন হয়েছিল, প্রায় একই সময়ে জন্ম নেয় স্বাধীন পাকিস্তান। দিল্লি যদি কঠোর বিদেশনীতি গ্রহণ করতে পারে এবং সে দেশের নাগরিকের কথা মাথায় রেখে বিদেশনীতি কার্যকর করতে পারে, তাহলে পাকিস্তান পারে না কেন? 

প্রাক্তন পাক প্রধানমন্ত্রী (Ex Pak Pm) তাঁর ভাষণে উল্লেখ করেন রাশিয়া থেকে ভারতের তেল কেনার বিষয়টিও। ইমরান বলেন – ওরা (আমেরিকা) মস্কোর থেকে তেল না কিনতে বলেছিল।আমেরিকা ভারতের কৌশলগত অংশীদার হওয়ার পরেও ভারত সেই নিষেধাজ্ঞা মানতে অস্বীকার করে এবং মস্কোর থেকে তেল ক্রয় করে। আমরা দেখেছি আমেরিকাকে ভারতের বিদেশমন্ত্রী কী জবাব দিয়েছিলেন।

জয়শঙ্করের (Jaishankar) প্রশংসা করার সময় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী একটি ভিডিয়ো ক্লিপ প্রদর্শন করেন। জনতার উদ্দেশ্যে তিনি বলেন – আপনারা শুনুন ভারতের বিদেশমন্ত্রী কী বলছেন? জয়শঙ্কর ওদের (আমেরিকাকে) বলছে –আপনারা কে? ইউরোপ রাশিয়ার থেকে তেল-গ্যাস কিনছে। আমরা আমাদের দেশের মানুষের জন্য রাশিয়া থেকে তেল ও প্রাকৃতিক গ্যাস কিনব। তাঁর কথায়, একেই বলে স্বাধীনতা, স্বাধীন দেশ যে দেশ কারও হুকুমে চলে না।

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

0:00