আন্তর্জাতিক ডেস্কঃ এবার নিলামে উঠলো প্রিন্সেস ডায়ানার পোশাক। নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরিহিত সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড গড়েছে। ১২ কোটি টাকায় নিলামে উঠেছে তাঁর ব্যালেরিনা গাউন জমকালো পোশাকটির। কালো রঙের মখমলের তৈরি সান্ধ্য পোশাকটি হলিউডের জুলিয়ানস অকশনসে ১১ লাখ ৪৮ হাজার ৮০ ডলারে বিক্রি হয়েছে।

প্রিন্সেস ডায়ানার পোশাকটি বেলারিনা স্টাইলের মখমলের তৈরি কালো ও নীল রঙের। কালো রঙের মখমলের জামার মধ্যে সুতার কাজ করা তারার ডিজাইন আছে। জানা গিয়েছে, ডায়নার এই পোশাকটি তৈরি করেছিল জ্যাক আজাগুরি ফ্যাশন ডিজাইনার। এই গাউনের তারাগুলো জ্যাক অ্যাজাগুরির নকশাকারী দল যত্নসহকারে সেলাই করে ফুটিয়ে তুলেছিলেন। এই গাউনের কাপড় দিয়েছেন বিশ্বখ্যাত পোশাক ব্যবসায়ী জ্যাকব শ্লেফার। প্রিন্সেস ডায়ানা ১৯৮৫ সালে প্রথম এ পোশাকটি ইতালির ফ্লোরেন্স শহরে প্রিন্স চার্লসের সঙ্গে একটি রাজকীয় অনুষ্ঠানে পরিধান করেছিলেন। এরপর কানাডার ভ্যানকুভারেও তিনি একই পোশাক পড়েছিলেন ডায়না।

প্রসঙ্গত, ১৯৯১ সালের ডায়নার ভিক্টর এডেলস্টেইনের বানানো একটি মখমলের গাউন নিলামে বিক্রি হয়েছিল। ৬ লাখ ৪ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়েছিল হয়েছিল সেই গাউনটি। একথায় প্রথমটির থেকে দ্বিতীয় পোশাকটি দ্বিগুণ দামে নিলামে উঠেছে। উল্লেখ্য, নিলামে বিক্রি হওয়া ডায়ানার পরিহিত সবচেয়ে দামি পোশাক হিসেবে নতুন রেকর্ড গড়েছে এই ব্যালেরিনা গাউন।