Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে দুই বাংলাদেশি ধৃত, উদ্ধার জাল পাসপোর্ট-রাবার স্ট্যাম্প

তাঁদের কাছ থেকে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট উদ্ধার করেছে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: প্রতি বছরই স্বাধীনতা দিবসের আগে নাশকতা রুখতে তল্লাশি জোরদার করা হয়।এবারেও তাঁর অন্যথা হয়নি। স্বাধীনতা দিবসের (independence day) আগে রবিবার এই রুটিনমাফিক অভিযানে নেমে দিল্লির দ্বারকা এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তাঁদের কাছ থেকে ডজনখানেক ভুয়ো পাসপোর্ট উদ্ধার করেছে দিল্লি পুলিশ। পাশাপাশি তাঁদের কাছ থেকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রকের জাল রাবার স্ট্যাম্পও (fake rubber stamp) পাওয়া গিয়েছে বলে অভিযোগ।

দ্বারকার ডেপুটি কমিশনার (deputy  commissioner) এম হর্ষবর্ধন জানিয়েছেন, ৭৬তম স্বাধীনতা দিবসের আগে দিল্লিতে রুটিনমাফিক তল্লাশি চলছিল। সে সময় রামপাল চক এলাকাতে অভিযানের সময় একটি বাড়ি থেকে মহম্মদ মুস্তাফা এবং মহম্মদ হুসেন শেখ নামে দু’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়। হর্ষবর্ধন বলেন, ‘‘রুটিন মাফিক অভিযানের সময় দ্বারকার রামপাল চক এলাকায় দুই বাংলাদেশি নাগরিকদের ডেরায় গিয়েছিল পুলিশ। সেখানের তল্লাশির সময় ১১টি ভুয়ো পাসপোস্ট-সহ বাংলাদেশের বিভিন্ন মন্ত্রক এবং নোটারির জাল রাবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। ওই পাসপোর্টগুলি বাংলাদেশের বিভিন্ন নাগরিকের নামে তৈরি করা হয়েছিল। বাংলাদেশ সরকারের জাল স্ট্যাম্পগুলি তাঁদের কাছে কী ভাবে এল, তার সদুত্তর দিতে পারেননি ধৃতেরা।’’

দিল্লি পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির পর জেরায় ধৃতেরা দাবি করেছেন যে, এ দেশে চিকিৎসার উদ্দেশ্যে আসা বাংলাদেশি নাগরিকদের এজেন্ট হিসাবে কাজ করতেন তাঁরা। এই দাবি অবশ্যখতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের গ্রেফতারির পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট এবং ভারতীয় দণ্ডবিধির ৪৬৮ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে দিল্লি পুলিশ।

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

0:00