Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মদ ছাড়লেই স্কলারশিপ, চালু হচ্ছে ভারতের এই গ্রামে

সূচনা কাল থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, পুনে:  বড়দের মধ্যে তো বটেই, তাদের দেখাদেখি ছোটরাও মদের (alcohol)প্রতি আসক্ত হয়ে পড়ছে। মদের টাকা জোগাড় করতে তারা অসদুপায় অবলম্বন করছে। মাঝপথে বন্ধ করে দিচ্ছে পড়াশোনা। তাদের কথা ভেবে পশ্চিম মহারাষ্ট্রের সোলাপুরে(Solapur) বিশেষ প্রকল্প চালু হওয়ার পথে। মদ ছাড়লেই মিলবে স্কলারশিপ। প্রকল্পের নাম মদ খাওয়া বন্ধ কর, নাও স্কলারশিপ (Stop drinking and earn scholarships for children)।

ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)  মনোজ রাঔত জানিয়েছে, কাল স্বাধীনতা দিবসের দিন এই প্রকল্পের সূচনা হবে। যে সব কিশোর বা যুবক এই স্কলারশিপ নিতে আগ্রহী তাদের কাজ হবে একটি খালি মদের বোতলকে লাথি মেরে দূরে ফেলে দেওয়া। সেই সঙ্গে তাদের শপথ নিতে হবে মদ না খাওয়ার। এক বছ বাদে, আগামী স্বাধীনতা দিবসের দিন তারা ব্লক ডেভেলপমেন্ট অফিসে সম্বর্ধনা পাবে। তুলে দেওয়া হবে স্কলারশিপের টাকা।

বিডিও জানিয়েছেন, দুটি বেসরকারি সংগঠন (NGO) যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। সংগঠন দুটি হল যশকল্যাণী গ্রামীণ সেবাভি সংস্থা এবং গ্রাম সুধার সমিতি। প্রতিটি পঞ্চায়েত দফতরকে এই প্রকল্পের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। বিডিও বলেন, আপাতত কিশোরদের দিয়ে শুরু হচ্ছে এই প্রকল্প। পরবর্তীকালে বড়দের জন্যও পৃথক উদ্যোগ নেওয়া হবে।

অফিসার বলেন, মদের অপকারিতা সম্বন্ধে আমরা সকলেই অবগত। কিন্তু তারপরেও মদের (alcohol)প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়ে। ভারতে বহু ক্ষেত্রে দেখা গিয়েছে অত্যধিক মদ্যপানের ফলেই অনেকের মৃত্যু হয়েছে।অনেকে দিনের রোজগারের সবটুকু মদের জন্য খরচ করে। পরিবারে এই নিয়ে অশান্তিও হয়। আর তাদের দেখে বহু কিশোর মদের প্রতি আসক্ত হয়ে পড়ে। তাদের সুস্থ জীবন তৈরি করে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

0:00