Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলিত হয়ে কলসি ছোঁয়ার অপরাধে শিক্ষকের মার, মৃত খুদে পড়ুয়া

দলিত হয়ে কলসি ছোঁয়ায় শিক্ষক বাচ্চাটিকে থাপ্পড় মারে৷ এতে ইন্দ্রকুমারের ডান কান এবং চোখে মারাত্মক আঘাত লাগে৷

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজস্থান: তার অপরাধ ছিল দলিত হয়ে জলের কলসি ছুঁয়ে ফেলা। এই অপরাধে তৃতীয় শ্রেণির ছাত্রকে কষে থাপ্পড় মারে স্কুলের শিক্ষক৷ ঘটনাটি কয়েক দিন আগে হলেও শনিবার ইন্দ্রকুমার নামে ওই ছাত্রটি মারা যায়৷ খুদে পড়ুয়াকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ওই শিক্ষকের বিরুদ্ধে৷ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের জালোরে একটি বেসরকারি স্কুলে৷ তফশিলি আইনের আওতায় এবং খুনের অভিযোগে শিক্ষক ছৈল সিংকে (40) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে রাজস্থান পুলিশ (rajasthan police) ।

সায়লা থানায় অভিযোগ দায়ের করেন ইন্দ্রকুমারের আত্মীয় কিশোর কুমার ৷ জানা গিয়েছে, 20 জুলাই, বুধবার সুরানা গ্রামে সরস্বতী বিদ্যা মন্দিরে পড়তে যায় তৃতীয় শ্রেণির ছাত্র ইন্দ্রকুমার৷ সে কলসি থেকে জল খেতে গেলে শিক্ষক ছৈল সিং তাকে মারধর করে৷ অভিযোগ, দলিত হয়ে কলসি ছোঁয়ায় শিক্ষক বাচ্চাটিকে থাপ্পড় মারে৷ এতে ইন্দ্রকুমারের ডান কান এবং চোখে মারাত্মক আঘাত লাগে৷ সেই ব্যথা নিয়ে আহত বাচ্চাটি তার বাবার দোকানে এসে সব জানায়৷ বাবা দেবারাম প্রথমে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে ইন্দ্রকুমারকে খাওয়ান৷ কিন্তু তাতে কোনও সুরাহা হয়নি, ইন্দ্রকুমারের ব্যথা আরও বাড়তে থাকে৷ তখন তাকে নিয়ে বাগোড়া, ভীনমাল, ডীসা, মেহসানা, উদয়পুরে একের পর এক হাসপাতালে যান দেবারাম৷ কোথাও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষে সিভিল হাসপাতাল আহমেদাবাদে তাকে ভর্তি করা হয়৷ শনিবার চিকিৎসা চলাকালীন মারা যায় ইন্দ্রকুমার৷

এই ঘটনার পর রাজ্যের শিক্ষা দফতর তদন্ত শুরু করেছে ৷ রাজস্থানের এসসি কমিশনের চেয়ারম্যান খিলাড়ি লাল বৈরওয়া একটি নির্দেশে জানিয়েছেন, দ্রুত তদন্ত হবে ৷ এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ বলেছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ৷ তিনি টুইট করে লিখেছেন, “জালোরের সায়লা থানা এলাকায় একটি প্রাইভেট স্কুলে ছাত্রের উপর শিক্ষকের নির্যাতনের ঘটনাটি মর্মান্তিক৷ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে৷ খুনের অভিযোগ এবং এসসি/এসটি অ্যাক্টের ধারায় অভিযোগ দায়ের হয়েছে ৷” তিনি মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মৃত ছাত্র ইন্দ্রকুমারের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ আরেকটি টুইট করে মুখ্যমন্ত্রী জানান, “কেস অফিসার স্কিমের অধীনে ঘটনাটির দ্রুত তদন্ত এবং দোষীকে সাজা দেওয়া হবে৷ অত্যাচারিত বাচ্চাটির পরিবারটি যাতে তাড়াতাড়ি বিচার পায়, তার ব্যবস্থা করা হচ্ছে৷”

ভীম আর্মি প্রধান চন্দ্র শেখর আজাদ হিন্দিতে একটি টুইট করেন, “দেশে আজাদি কা অমৃত মহোৎসব পালন করছে ৷ অন্যদিকে জলের কলসি ছোঁয়ায় একজনকে পিটিয়ে মেরে ফেলা হল ৷” স্বাধীনতার 75 বছর পরেও জালোরে জাতপাতের শিকার 9 বছরের একটি দলিত বাচ্চা ৷ কারও নামোল্লেখ না করেই তাঁর প্রশ্ন, “জলের কলসি ছোঁয়ার স্বাধীনতাও কি আমাদের নেই ? তাহলে আপনারা স্বাধীনতার মিথ্যে স্লোগান দিয়ে ঢ্যাড়া পেটাচ্ছেন কেন ?”

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

0:00