Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘হিন্দুদের উপরে কোনও হামলা হচ্ছে না’, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে ‘গাঁজাখুরি’ দাবি মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘বাংলাদেশে হিন্দুদের উপরে কোনও অত্যাচারই হচ্ছে না। সবটাই ভারতীয় সংবাদমাধ্যমের কল্পকাহিনী।’ আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিভিন্ন ধর্মীয় সংগঠনের স্বঘোষিত প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনটাই দাবি করেছেন হিন্দু নিধন যুগের প্রধান কাণ্ডারী তথা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই বাংলাদেশ জুড়ে নতুন করে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। চট্টগ্রাম, সুনামগঞ্জ, রংপুর, খুলনা-সহ একাধিক জেলায় নির্বিচারে চলছে হিন্দুদের বাড়ি-ঘর, ব্যবসায়িক প্রতিষ্ঠানে লুটপাট। সঙ্গে মন্দিরে ভাঙচুর। আর ওই ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে ভারত সরকার। এমনকি পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় পথেও নেমেছে সাধারণ মানুষ ও হিন্দু সংগঠনের সদস্যরা। তাঁদের ক্ষোভের বহিপ্রকাশ ঘটেছে আগরতলার বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পক্ষে সওয়াল করেছেন।

আর তাতেই ঠকঠকিয়ে কাঁপতে শুরু করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ভারত জুজু দেখিয়ে হিন্দু বিদ্বেষী রাজনৈতিক দলগুলিকে একই মঞ্চে নিয়ে আসার পরে এদিন কট্টরপন্থী মুসলিম ও হিন্দু সংগঠনগুলির পদাধিকারীদের নিয়ে ফরেন সার্ভিস আকাদেমিতে বৈঠক করেন মোল্লা ইউনূস। ওই বৈঠকে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে ওঠা অভিযোগ খণ্ডন করে তিনি বলেন, ‘ভারত ও বিশ্বের বেশ কিছু প্রচারমাধ্যম হিন্দু নির্যাতনের গল্প ফেঁদেছে। বলা হচ্ছে, হামলা হচ্ছে, অত্যাচার শুরু হচ্ছে। আমি খোঁজ নিলাম কী হচ্ছে? সবদিকে দেখলাম এটা হচ্ছে না। তথ্যের মধ্যে বিশাল ফারাক আছে। এটা ঠিক নয়।’ হিন্দুদের উপরে অত্যাচার তাঁর কাছে যে বড় বিষয় নয়, তা স্পষ্ট করে দিয়ে ইউনূস বলেন, ‘এত বড় দেশে যে কোনও ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রকৃত কী ঘটছে, সত্যিই হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, নাকি গালগল্প ফাঁদা হচ্ছে, তা জানতে হবে।’

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

0:00