Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মৃত অবস্থায় উদ্ধার কলেজ ছাত্রকে বিয়ে করা সেই শিক্ষিকা

তদন্ত শুরু পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেষ পর্যন্ত আত্মহত্যা করলেন নাটোরে কলেজ ছাত্রকে (student) বিয়ে করা শিক্ষিকা (teacher) খায়রুন নাহার। রবিবার তাঁর বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে। দেহ ফ্যানের সঙ্গে দড়ি বাঁধা অবস্থায় ঝুলছিল।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান খায়রুন নাহার আত্মহত্যা করেছেন। যদিও এলাকাবাসীর দাবি, শিক্ষিকাকে খুন করা হয়েছে। খায়রুন নাহারের স্বামী মামুনকে পুলিশ আটক করেছে।

খায়রুন নাহারের (Khairun Nahar) সঙ্গে মামুনের পরিচয় হয় ফেসবুকে (Face book) । একে ওপরের প্রেমে পড়েন। তাঁরা বিয়ে করার সিদ্ধান্ত নেন। ২০২১ সালের ১২ ডিসেম্বর তাঁরা গোপনে বিয়ে করেন। ছয় মাস বাদে এই গোপন সম্পর্ক প্রকাশ্যে আসে। মামুনের পরিবার এই বিয়ে মেনে নিলেও খায়রুন নাহারের পরিবার এই বিয়ে মানতে অস্বীকার করে।

খায়রুনকে (Khairun Nahar) সেই সময় এই তিক্ততার ব্যাপার প্রশ্ন করা হলে তিনি বলেন – অনেক সুখে আছি। সমাজে কে কী বলছে, সেটা বড় বিষয় নয়। আমরা দুজন ঠিক থাকলে সব কিছু ঠিক থাকবে। একই বক্তব্য ছিল মামুনের। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ভালোবাসার কোনো বয়স নেই, মন্তব্য কখনও গন্তব্যে পৌঁছাতে বাঁধা হয়ে দাঁড়াতে পারে না। সেই সাক্ষাতের আট মাসের মধ্যেই পরিসমাপ্তি ঘটল একটি সম্পর্কের।

যে প্রশ্ন ঘোরাঘুরি করছে – খায়রুন (Khairun) নাহার আত্মহত্যা করেছেন না তাকে খুন করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়েছে? এলাকাবাসীর দাবি, শিক্ষিকাকে খুন করা হয়েছে। আর খুন করেছে মামুন। পুলিশ তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।  

বয়স ১৭, কিন্তু ওজন মাত্র ২.১৩ কেজি! লুসিয়াই বিশ্বের সবচেয়ে হালকা ব্যক্তি

‘‌মা–মেয়ের পা ধরে ক্ষমা চাওয়াব’‌, সবংয়ে বিজেপি কর্মীদের চ্যালেঞ্জ অভিষেকের

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

0:00